দেশের শিক্ষাব্যবস্থায় বাংলা মাধ্যম, ইংরেজি মাধ্যম ও মাদ্রাসার মধ্যে চলমান কাঠামোগত বৈষম্য দূর করার ওপর জোর দিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শনিবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অডিটোরিয়ামে ‘রাইজ’ ও ‘ইউরো কিডস’ স্কুলের বার্ষিক গ্রাজুয়েশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এক দেশের ভেতরে কারিকুলাম ও দক্ষতার ভিন্নতায় আলাদা জনগোষ্ঠীর সৃষ্টি হওয়া কাম্য নয়।
মন্ত্রী উল্লেখ করেন, সিলেটে শিক্ষার ক্ষেত্রে একটি বড় গ্যাপ বা ঘাটতি ছিল, যা এখনো পুরোপুরি পূরণ হয়নি এবং শিক্ষার মানোন্নয়নে আরও অনেক কাজ বাকি। একই দেশে তিন ধারার শিক্ষাব্যবস্থা শিক্ষার্থীদের ক্যারিয়ারে বৈষম্য তৈরি করছে মন্তব্য করে তিনি প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে পাঠ্যক্রমের সামঞ্জস্য বিধানের আহ্বান জানান। এছাড়া আধুনিক যুগের চাহিদার সঙ্গে তাল মেলাতে সকল মাধ্যমে আইটি ও কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
শিক্ষার পাশাপাশি সিলেটের অবকাঠামোগত সমস্যা সমাধানেও নতুন পরিকল্পনার ঘোষণা দিয়েছেন মন্ত্রী। এর আগে সিলেট সার্কিট হাউসে সড়ক ও জনপথ বিভাগ (সওজ) এবং সিলেট সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের সঙ্গে এক যৌথ সভায় তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রকল্পের নির্দেশনা দেন। এর মধ্যে রয়েছে আম্বরখানা থেকে লাক্কাতুরা পর্যন্ত নতুন সড়ক নির্মাণ, সিলেট-ফেঞ্চুগঞ্জ-মৌলভীবাজার সড়ক প্রশস্তকরণ এবং ওসমানী বিমানবন্দর থেকে লাক্কাতুরা হয়ে টিবি গেট পর্যন্ত বিকল্প সড়ক নির্মাণ।
খন্দকার আব্দুল মুক্তাদির জানান, সিলেট সিটি কর্পোরেশনের ৪২টি ওয়ার্ডের জলাবদ্ধতা দূরীকরণ এবং ছড়া সংরক্ষণে প্রাকৃতিক পানির প্রবাহ বজায় রেখে একটি সমন্বিত মেগা প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা হবে। এটি সিলেটকে একটি আধুনিক ও পরিচ্ছন্ন নগরীতে রূপান্তর করবে। অনুষ্ঠানে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. খাইরুল ইসলাম, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, অতিরিক্ত জেলা প্রশাসক মো. নুরের জামান চৌধুরী, মহানগরের সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী এবং রয়্যাল এডুকেয়ারের চেয়ারম্যান ফয়সল আহমদ চৌধুরী ও ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরীসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আফগানিস্তানের ১০টি লক্ষ্যবস্তুতে বিমান ও ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। বুধবার রাতে এসব হামলা চালানো হয়…
কুমিল্লার দাউদকান্দি থানায় আটক কিশোর গ্যাংয়ের ১৭ সদস্য দরজা ভেঙে পালিয়ে গেছে বলে স্থানীয়দের দাবি।…
বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার…
শহরের যান্ত্রিকতা ও দূষণ যখন মানুষের জীবনকে জটিল করে তুলছে, তখন গ্রামের নির্মল পরিবেশ, সামাজিক…
কক্সবাজারের উখিয়ায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ১ লাখ ৪৯ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার…
ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামের অন্যতম বিপ্লবী ও প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৯৪তম আত্মাহুতি দিবস…
This website uses cookies.