Header Premium (728×90)

Categories: জাতীয়

জাহাঙ্গীর হত্যার বিচার না হলে সংসদ সদস্য পদ ছাড়ার ঘোষণা ফজলুর রহমানের

কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলুর রহমান মিঠামইন উপজেলা বিএনপির স্থগিত কমিটির সভাপতি মো. জাহেদুল আলম জাহাঙ্গীর হত্যাকাণ্ডের দ্রুত বিচার চেয়ে প্রশাসনকে ১৫ দিনের আল্টিমেটাম দিয়েছেন। এই সময়ের মধ্যে খুনিদের আইনের আওতায় আনা না হলে তিনি তাঁর সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন।

শনিবার (২৫ জুলাই) বিকেলে মিঠামইন উপজেলার বালুর মাঠে জাহেদুল আলম জাহাঙ্গীরের স্মরণে আয়োজিত এক নাগরিক শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন। শোকসভায় ফজলুর রহমান বলেন, জাহাঙ্গীর তাঁর ছেলের মতো ছিলেন। এই নির্মম হত্যাকাণ্ডের সঠিক বিচার নিশ্চিত করতে না পারলে তিনি সংসদ সদস্য পদ ছেড়ে দেবেন। প্রশাসনকে ১৫ দিনের সময় বেঁধে দিয়ে তিনি বলেন, এই হত্যাকাণ্ডে কারা জড়িত তা খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় আনতে হবে।

স্থানীয় ও পারিবারিক সূত্রের বরাত দিয়ে জানা গেছে, গত ১৫ জুলাই রাত সাড়ে ৯টার দিকে মিঠামইন উপজেলা সদরের বেড়িবাঁধ এলাকায় নিজ বাগানবাড়ির সামনে একদল দুর্বৃত্ত জাহেদুল আলম জাহাঙ্গীরের ওপর হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁকে নির্মমভাবে হত্যা করে। সে সময় তাঁকে রক্ষা করতে গিয়ে হাদিস মিয়া নামে অপর এক বিএনপি কর্মী গুরুতর আহত হন।

শোকসভায় জাহাঙ্গীরের রুহের মাগফিরাত কামনা করে বক্তব্য দেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান ভূঁইয়া, সাবেক সহসভাপতি রুহুল হোসাইন এবং জেলা পরিষদের প্রশাসক ভিপি খালেদ সাইফুল্লাহ সোহেল। এছাড়া আরও বক্তব্য দেন কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী ইসরাইল মিঞা, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নাজমুল আলম ও আমিনুল ইসলাম আশফাক এবং জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফসহ জেলা ও উপজেলা বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

শোকসভায় উপস্থিত বক্তারা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ সময় বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ছাড়াও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ১০: ১৮আপডেট : ২৬ জুলাই ২০২৬, ১০: ৩৩

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

এনসিপির কেন্দ্রীয় কমিটিতে আসছে বড় ধরনের রদবদল

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটিতে রদবদল আসছে। দলের তিন নেতা জানিয়েছেন, দু-একদিনের মধ্যেই আনুষ্ঠানিক…

5 minutes ago

প্রেমের টানে মাদারীপুরে চীনা যুবক, ধর্মান্তরিত হয়ে বিয়ের ইচ্ছা

সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্র ধরে প্রেমের টানে হাজার মাইল পেরিয়ে মাদারীপুরে এসেছেন ওয়াং এরলিং নামের…

21 minutes ago

বাবার মৃত্যুতে সাদামাটা জন্মদিন কাটাচ্ছেন শ্রাবণ্য তৌহিদা

জনপ্রিয় উপস্থাপক ও চিকিৎসক শ্রাবণ্য তৌহিদা আজ তার জন্মদিন উদযাপন করছেন। বাবার মৃত্যুর কারণে এবার…

49 minutes ago

নতুন ভিডিওতে সীতার রণরূপে সাই পল্লবী, রামায়ণে রণবীর-যশ

ভারতীয় মহাকাব্য ‘রামায়ণ’ অবলম্বনে নির্মিতব্য সিনেমা ‘রামায়ণ: রাইজ অব আ লেজেন্ড’-এর নতুন ভিডিওতে সীতার চরিত্রে…

1 hour ago

যমুনায় কোটি টাকার অবৈধ জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস করলো মৎস্য বিভাগ

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার যমুনা নদীতে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি টাকা বাজারমূল্যের ১ লাখ ৫…

1 hour ago

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঘটনা ও গরুর মাংস ঘিরে রাজনীতির বিশ্লেষণ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরুর মাংস রান্নার ঘটনা থেকে শুরু করে এর রাজনৈতিক রূপ ও সামগ্রিক সামাজিক…

2 hours ago

This website uses cookies.