যুক্তরাজ্যের একটি আদালত নিশ্চিত করেছে যে, লন্ডনের একটি বিলাসবহুল হোটেলে সৌদি আরবের যুবরাজ আবদুল্লাহ বিন ফাহাদ (২৯) অতিরিক্ত মাদক ও অ্যালকোহল সেবনের ফলে মৃত্যুবরণ করেছেন। ময়নাতদন্ত এবং প্রাপ্ত সমস্ত তথ্যপ্রমাণ বিশ্লেষণের পর আদালত একে কোনো আত্মহত্যা নয়, বরং একটি 'দুর্ঘটনাজনিত মৃত্যু' হিসেবে অভিহিত করেছে।
গত বছরের ২৫ নভেম্বর পশ্চিম লন্ডনের কেনসিংটনে অবস্থিত ম্যারিয়ট হোটেলের বাথরুমের মেঝে থেকে যুবরাজের মরদেহ উদ্ধার করা হয়। সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা যায় যে, মৃত্যুর আগের রাতে তিনি হোটেলের কক্ষে একাই অবস্থান করছিলেন।
সৌদি রাজপরিবারের এই সদস্য দীর্ঘ সময় ধরে মাদক ও অ্যালকোহলের আসক্তিতে ভুগছিলেন। মৃত্যুর কিছুদিন আগেও তিনি লন্ডনের দুটি পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসা নিয়েছিলেন বলে জানা গেছে। আদালত তাদের পর্যবেক্ষণে স্পষ্ট করেছে যে, যুবরাজের এই মৃত্যুর ঘটনায় অন্য কারো সম্পৃক্ততা বা আত্মহত্যার কোনো প্রমাণ পাওয়া যায়নি।
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারে অনিয়মের অভিযোগে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ…
রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে…
যুক্তরাষ্ট্র সফরকালে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছেন না ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন…
সার্বিক মূল্যস্ফীতি নিম্নমুখী প্রবণতায় থাকলেও তা চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার বেশি হওয়ায় নীতি সুদহার অপরিবর্তিত রেখেছে…
আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে বিদেশি ট্রেডিং পার্টনার ব্যাংকের নামে প্রারম্ভিক জমা ছাড়াই টাকা ভস্ট্র অ্যাকাউন্ট…
পাকিস্তান ও চীনের মধ্যে স্বাক্ষরিত নতুন সীমান্ত চুক্তিকে আইনি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ভারত। বিতর্কিত…
This website uses cookies.