Header Premium (728×90)

হাসপাতালে বসেই অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা সোনম ওয়াংচুকের

ভারতের রাজধানী দিল্লিতে ‘সংসদ চলো’ কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনার পর অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন লাদাখের বিশিষ্ট শিক্ষাবিদ ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুক। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও তিনি এই অনশন ভাঙবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন।

সোনম ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি আংমো সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামীর একটি হাতে লেখা বার্তা শেয়ার করে এই তথ্য নিশ্চিত করেছেন। ওই বার্তায় ওয়াংচুক ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) নামক একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক দলের ব্যানারে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেন। উল্লেখ্য, চিকিৎসাক্ষেত্রে ভর্তির পরীক্ষা নিট-ইউজি (NEET-UG) প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে এই আন্দোলন চলছে। প্রশ্ন ফাঁসের জেরে দেশজুড়ে অন্তত ২১ জন শিক্ষার্থীর আত্মহত্যার খবর পাওয়া গেছে।

নিজের স্বাক্ষরিত নোটে সোনম ওয়াংচুক জানান, তার অনশন আজ ২৩তম দিনে পড়েছে। তিনি বলেন, “শান্তিপূর্ণভাবে প্রতিবাদকারী তরুণদের ওপর যে নির্মম আচরণ করা হচ্ছে, তা দেখে আমি সিদ্ধান্ত নিয়েছি যে, যতক্ষণ না যুব নেতাদের সংসদে এমপিদের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হচ্ছে অথবা আমাকে হাসপাতালে তাদের সঙ্গে দেখা করার সুযোগ দেওয়া হচ্ছে, ততক্ষণ আমি অনশন চালিয়ে যাব।”

ওয়াংচুক আরও আশা প্রকাশ করেন যে, সরকার দ্রুত শিক্ষামন্ত্রীর জবাবদিহিতা নিশ্চিত করবে। উস্কানির মুখেও আন্দোলনকারীরা যেভাবে শান্তি বজায় রেখেছেন, তার প্রশংসা করে তিনি বলেন, “আমি সরকার ও পুলিশের কাছে অনুরোধ করছি, তারা যেন আজ বা কালকের মধ্যে সংসদে শিক্ষার্থীদের অভিযোগ পেশ করার সুযোগ দিয়ে বিষয়টির সমাধান করে।”

এদিকে দিল্লিতে ‘সংসদ চলো’ আন্দোলন ঘিরে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। নিষেধাজ্ঞা ও ব্যারিকেড উপেক্ষা করে হাজার হাজার শিক্ষার্থী ও তরুণ রাজপথে নেমে এলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নরেন্দ্র মোদির সরকার ওই এলাকার ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে।

এই সহিংসতার কয়েক ঘণ্টা আগে মধ্য দিল্লির জন্তর মন্তরে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডার সঙ্গে বৈঠক করেন সিজেপি সদস্য সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। বৈঠকে তারা সরকারের কাছে নিট-ইউজি প্রশ্ন ফাঁসের জবাবদিহিতাসহ একাধিক দাবি পেশ করেন। এর আগে গত শনিবার পুলিশ ওয়াংচুককে জোরপূর্বক হাসপাতালে ভর্তি করলেও তিনি সেখানেও অনশন অব্যাহত রেখেছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

Recent Posts

দেশে ফিরে উষ্ণ অভ্যর্থনা পেল রানার্সআপ আর্জেন্টিনা দল

বিশ্বকাপের শিরোপা ধরে রাখার স্বপ্ন ভেঙে রানার্সআপ হয়ে দেশে ফিরেছে আর্জেন্টিনা। সোমবার বুয়েনস আইরেসের এজেইজা…

9 minutes ago

বিশ্বকাপ পরবর্তী নতুন চ্যালেঞ্জের মুখোমুখি আর্জেন্টিনা ফুটবল দল

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের পর নতুন অধ্যায়ের সন্ধানে আর্জেন্টিনা। সামনে রয়েছে কোচ স্কালোনির ভবিষ্যৎ,…

22 minutes ago

হরমুজ প্রণালিতে দুই তেল ট্যাংকারে অগ্নিকাণ্ডের দাবি আইআরজিসির

হরমুজ প্রণালিতে বিস্ফোরণের পর অনিরাপদ রুট দিয়ে চলাচলের সময় দুটি তেলবাহী ট্যাংকারে অগ্নিকাণ্ডের দাবি করেছে…

38 minutes ago

মালয়েশিয়ার অভিবাসন আটককেন্দ্রে ১৪০ জনের মৃত্যু, স্বাধীন তদন্তের দাবি

মালয়েশিয়ায় ২০২৪ সালে শুরু হওয়া কঠোর অভিবাসন অভিযানের পর দেশটির আটককেন্দ্রগুলোতে অন্তত ১৪০ জনের মৃত্যু…

50 minutes ago

পাবনায় কিশোরী ধর্ষণ-হত্যার জেরে অগ্নিকাণ্ডে দগ্ধ ৩ জনের মৃত্যু

পাবনা সদর উপজেলায় নবম শ্রেণির শিক্ষার্থী রিয়া খাতুনকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে আসামিদের বাড়িতে আগুন…

51 minutes ago

ইতালির কোচ হতে কি রাজি হবেন পেপ গার্দিওলা

ইতালিয়ান ফুটবলের পুনর্গঠন প্রক্রিয়ায় জাতীয় দলের কোচ হিসেবে পেপ গার্দিওলাকে পাওয়ার চেষ্টা করছেন পাওলো মালদিনি…

1 hour ago

This website uses cookies.