ইরানের বিভিন্ন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে টানা নবম রাতের মতো নতুন দফায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছে, স্থানীয় সময় রোববার সন্ধ্যা ৭টা থেকে এই নতুন দফার হামলা শুরু হয়েছে। সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজে হামলায় ব্যবহৃত ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করার লক্ষ্যেই এই অভিযান অব্যাহত রাখা হয়েছে।
এদিকে, ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম সোমবার স্থানীয় সময় জানিয়েছে যে, যুক্তরাষ্ট্রের এই হামলায় দেশটির একাধিক শহর ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, উত্তর-পশ্চিমাঞ্চলীয় তাবরিজ শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এছাড়া ওমান উপসাগর তীরবর্তী চাবাহার ও কোনারাক, পারস্য উপসাগর উপকূলের বন্দর মাহশাহর ও বন্দর ইমাম খোমেনি, হরমুজ প্রণালির উপকূলীয় শহর জাস্ক ও সিরিক এবং বন্দরনগরী বুশেহরেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এবং রাষ্ট্রীয় গণমাধ্যম এসব এলাকায় হামলা ও বিস্ফোরণের তথ্য নিশ্চিত করেছে। তবে এসব হামলায় এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করেনি ইরানি কর্তৃপক্ষ। একইভাবে, যুক্তরাষ্ট্রও হামলার লক্ষ্যবস্তু বা অভিযানের ফলাফল সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। মধ্যপ্রাচ্যে চলমান এই ধারাবাহিক হামলা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারে অনিয়মের অভিযোগে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ…
রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে…
যুক্তরাষ্ট্র সফরকালে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছেন না ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন…
সার্বিক মূল্যস্ফীতি নিম্নমুখী প্রবণতায় থাকলেও তা চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার বেশি হওয়ায় নীতি সুদহার অপরিবর্তিত রেখেছে…
আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে বিদেশি ট্রেডিং পার্টনার ব্যাংকের নামে প্রারম্ভিক জমা ছাড়াই টাকা ভস্ট্র অ্যাকাউন্ট…
পাকিস্তান ও চীনের মধ্যে স্বাক্ষরিত নতুন সীমান্ত চুক্তিকে আইনি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ভারত। বিতর্কিত…
This website uses cookies.