ইরানে সামরিক লক্ষ্যবস্তুর পাশাপাশি এবার বেসামরিক এলাকা ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো শুরু করেছে মার্কিন বাহিনী। বৃহস্পতিবার রাতে ইরানের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় শহর ও দ্বীপগুলোতে ভয়াবহ বোমাবর্ষণ করা হয়েছে। হরমুজ প্রণালির ওপর নজরদারির জন্য গুরুত্বপূর্ণ শহর সিরিক এবং বুশেহর শহরেও নতুন করে মার্কিন বিমান হামলার খবর পাওয়া গেছে।
স্থানীয় কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বন্দর-এ খামিরের কাছাকাছি দুটি সেতুতে মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এই হামলায় ২ জন নিহত এবং ৪ জন আহত হয়েছেন। এছাড়া বন্দর আব্বাসের ‘তাপেহ আল্লাহ আকবর’ নামক একটি আবাসিক এলাকায় বোমাবর্ষণ করা হয়েছে, যেখানে ১ জন নিহত ও ৮ জন আহত হয়েছেন। একই শহরের নিকটবর্তী রেলওয়ে অবকাঠামোয় হামলায় আরও ২ জন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে।
ইরানের দক্ষিণাঞ্চলের আহভাজ, কশেম, বুশেহর, দশ্তি, বোস্তান, সিরিক এবং বন্দর-এ লেঙ্গেহ এলাকার সাধারণ ও কৌশলগত অবকাঠামো মার্কিন হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হরমোজগান প্রদেশের গুরুত্বপূর্ণ সড়ক ও রেলপথ যোগাযোগ নেটওয়ার্কেও মার্কিন বাহিনী হামলা চালিয়েছে। এছাড়া দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর ইরানশহরের বিমানবন্দরটিতে মার্কিন ফাইটার জেট থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হলে স্থাপনাগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং পুরো এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে।
২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে বাঁশি বাজাবেন স্লোভেনিয়ার অভিজ্ঞ রেফারি স্লাভকো ভিনচিচ।
টানা ভারী বৃষ্টি ও দেশের বিভিন্ন অঞ্চলে বন্যার প্রভাবে রাজধানীর নিত্যপণ্যের বাজারে আবারও ঊর্ধ্বমুখী দাম…
দেশের পুঁজিবাজারকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও আন্তর্জাতিক মানসম্পন্ন করার লক্ষ্যে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা করেছে…
গ্রীক পুরাণের লিয়েন্ডারের মতো অদম্য সাহসে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে বৃষ্টির দিনে ঢাকার রাস্তায় সংগ্রাম…
বায়ুদূষণের কারণে সৃষ্ট হৃদরোগ, স্ট্রোক ও ফুসফুসের ক্যান্সারের মতো জটিল রোগে দেশে প্রতিদিন গড়ে ২৪২…
রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীমকে বাংলাদেশ নৌবাহিনীর নতুন প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমান প্রধান…
This website uses cookies.