Header Premium (728×90)

২০২৬ বিশ্বকাপের ফাইনালে রেফারি হিসেবে থাকছেন স্লাভকো ভিনচিচ

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার লড়াই পরিচালনার দায়িত্ব পেয়েছেন স্লোভেনিয়ার অভিজ্ঞ রেফারি স্লাভকো ভিনচিচ। আগামী ২০ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে এই শিরোপা নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে। ৪৬ বছর বয়সি ভিনচিচকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফিফা।

আর্জেন্টিনার সঙ্গে ভিনচিচের একটি বিশেষ ইতিহাস রয়েছে। ২০২২ কাতার বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে আর্জেন্টিনার ২-১ গোলের সেই চমকপ্রদ পরাজয়ের ম্যাচেও তিনি প্রধান রেফারির দায়িত্বে ছিলেন। চলতি বিশ্বকাপে তিনি ব্রাজিল–মরক্কো, জর্ডান–আলজেরিয়া এবং মেক্সিকো–ইকুয়েডরসহ বেশ কয়েকটি ম্যাচ পরিচালনা করেছেন। এখন পর্যন্ত এই টুর্নামেন্টে তিনি মোট পাঁচটি ম্যাচ পরিচালনা করে ১৫টি হলুদ ও একটি লাল কার্ড প্রদর্শন করেছেন। ফাইনালে তার সহকারী হিসেবে থাকবেন টমাজ ক্লানচনিক ও আন্দ্রাজ কোভাচিচ এবং চতুর্থ রেফারির দায়িত্ব পালন করবেন জর্ডানের আদহাম মাখাদমেহ।

মাঠের পারফরম্যান্সের বাইরে ২০২০ সালে একটি বিতর্কিত ঘটনার কারণে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে শিরোনাম হয়েছিলেন ভিনচিচ। বসনিয়া ও হার্জেগোভিনার বিজেলিনা শহরে মাদক, পতিতাবৃত্তি ও অস্ত্র চক্রবিরোধী এক পুলিশ অভিযানে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল। সেই অভিযানে ২৬ জন পুরুষ ও নয়জন নারীসহ ১৪ প্যাকেট কোকেন, ১০টি আগ্নেয়াস্ত্র, তিনটি বুলেটপ্রুফ জ্যাকেট এবং ১০ হাজার ইউরোর বেশি নগদ অর্থ উদ্ধার করা হয়েছিল।

তবে শুরু থেকেই ভিনচিচ নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করে আসছেন। তিনি দাবি করেন, পরিচিত একজনের আমন্ত্রণে সেখানে দুপুরের খাবার খেতে গিয়েছিলেন এবং পুরো ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা ছিল না। তিনি বলেন, আমি শুধু দুপুরের খাবারের একটি আমন্ত্রণ গ্রহণ করেছিলাম, যা ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। সেই সময় স্লোভেনিয়া ফুটবল ফেডারেশনও তার পক্ষে অবস্থান নিয়ে জানায় যে, ভিনচিচ কেবল ‘ভুল সময়ে ভুল জায়গায়’ উপস্থিত ছিলেন এবং তার বিরুদ্ধে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায়নি। পরবর্তীতে তিনি স্বাভাবিকভাবেই আন্তর্জাতিক অঙ্গনে রেফারিং চালিয়ে যাচ্ছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

Recent Posts

মার্কিন হামলার পাল্টা জবাব দিল ইরান, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বন্ধ

ইরানের সামরিক স্থাপনায় টানা ষষ্ঠ দিনের মতো মার্কিন হামলার পর পাল্টা হামলা চালিয়েছে ইরান। এই…

10 minutes ago

বন্যায় ঘরহারা দুই বৃদ্ধার আশ্রয় নিয়ে দুশ্চিন্তা

বন্যায় ঘর হারিয়ে বান্দরবানের উজানীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নিয়েছিলেন দুই বৃদ্ধা। কিন্তু আশ্রয়কেন্দ্র ছাড়ার…

24 minutes ago

সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজন মালিক-চালক ও যাত্রীর সম্মিলিত সচেতনতা

বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় প্রতিবছর বিপুলসংখ্যক মানুষের মৃত্যু উদ্বেগজনক। ঈদযাত্রাসহ সারা বছর এই অনাকাঙ্ক্ষিত প্রাণহানি রোধে…

39 minutes ago

বৃষ্টি ও বন্যার প্রভাবে বাজারে সবজি, মুরগি ও ডিমের দাম চড়া

টানা ভারী বৃষ্টি ও দেশের বিভিন্ন অঞ্চলে বন্যার প্রভাবে রাজধানীর নিত্যপণ্যের বাজারে আবারও ঊর্ধ্বমুখী দাম…

1 hour ago

পুঁজিবাজারের উন্নয়নে অংশীজনদের সঙ্গে বিএসইসির মতবিনিময়

দেশের পুঁজিবাজারকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও আন্তর্জাতিক মানসম্পন্ন করার লক্ষ্যে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা করেছে…

1 hour ago

ঢাকায় বৃষ্টির দিনে এইচএসসি পরীক্ষার্থীর লিয়েন্ডার হওয়ার গল্প

গ্রীক পুরাণের লিয়েন্ডারের মতো অদম্য সাহসে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে বৃষ্টির দিনে ঢাকার রাস্তায় সংগ্রাম…

2 hours ago

This website uses cookies.