
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার লড়াই পরিচালনার দায়িত্ব পেয়েছেন স্লোভেনিয়ার অভিজ্ঞ রেফারি স্লাভকো ভিনচিচ। আগামী ২০ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে এই শিরোপা নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে। ৪৬ বছর বয়সি ভিনচিচকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফিফা।
আর্জেন্টিনার সঙ্গে ভিনচিচের একটি বিশেষ ইতিহাস রয়েছে। ২০২২ কাতার বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে আর্জেন্টিনার ২-১ গোলের সেই চমকপ্রদ পরাজয়ের ম্যাচেও তিনি প্রধান রেফারির দায়িত্বে ছিলেন। চলতি বিশ্বকাপে তিনি ব্রাজিল–মরক্কো, জর্ডান–আলজেরিয়া এবং মেক্সিকো–ইকুয়েডরসহ বেশ কয়েকটি ম্যাচ পরিচালনা করেছেন। এখন পর্যন্ত এই টুর্নামেন্টে তিনি মোট পাঁচটি ম্যাচ পরিচালনা করে ১৫টি হলুদ ও একটি লাল কার্ড প্রদর্শন করেছেন। ফাইনালে তার সহকারী হিসেবে থাকবেন টমাজ ক্লানচনিক ও আন্দ্রাজ কোভাচিচ এবং চতুর্থ রেফারির দায়িত্ব পালন করবেন জর্ডানের আদহাম মাখাদমেহ।
মাঠের পারফরম্যান্সের বাইরে ২০২০ সালে একটি বিতর্কিত ঘটনার কারণে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে শিরোনাম হয়েছিলেন ভিনচিচ। বসনিয়া ও হার্জেগোভিনার বিজেলিনা শহরে মাদক, পতিতাবৃত্তি ও অস্ত্র চক্রবিরোধী এক পুলিশ অভিযানে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল। সেই অভিযানে ২৬ জন পুরুষ ও নয়জন নারীসহ ১৪ প্যাকেট কোকেন, ১০টি আগ্নেয়াস্ত্র, তিনটি বুলেটপ্রুফ জ্যাকেট এবং ১০ হাজার ইউরোর বেশি নগদ অর্থ উদ্ধার করা হয়েছিল।
তবে শুরু থেকেই ভিনচিচ নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করে আসছেন। তিনি দাবি করেন, পরিচিত একজনের আমন্ত্রণে সেখানে দুপুরের খাবার খেতে গিয়েছিলেন এবং পুরো ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা ছিল না। তিনি বলেন, আমি শুধু দুপুরের খাবারের একটি আমন্ত্রণ গ্রহণ করেছিলাম, যা ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। সেই সময় স্লোভেনিয়া ফুটবল ফেডারেশনও তার পক্ষে অবস্থান নিয়ে জানায় যে, ভিনচিচ কেবল 'ভুল সময়ে ভুল জায়গায়' উপস্থিত ছিলেন এবং তার বিরুদ্ধে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায়নি। পরবর্তীতে তিনি স্বাভাবিকভাবেই আন্তর্জাতিক অঙ্গনে রেফারিং চালিয়ে যাচ্ছেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২