ফখরুল আলম সাজু
অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। খালি পায়ে সারিবদ্ধ ভাবে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তারা, এ সময় অনেকের পরনে একুশের প্রতীক সাদা–কালো পোশাক দেখা গেছে।
২১ ফেব্রুয়ারী শনিবার ভোর থেকেই বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে দলে দলে শহীদ মিনারে মানুষ আসতে থাকেন।
এর আগে প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে রাষ্ট্রপতি মো. সাহাবউদ্দিন প্রথম শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, পরে রাত ১২টা ৮ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রদ্ধা জানান।
প্রধানমন্ত্রীর সঙ্গে মন্ত্রীসভার সদস্যরা উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর পর বিএনপি ও জিয়া পরিবারের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এরপরই সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে ১১ দলীয় জোটের নেতারা শ্রদ্ধা জানান, এ সময় বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম সহ জোটের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের আগে অনুকূল পরিবেশ তৈরির আহ্বান জানিয়ে ঢাকা থেকে কিছু সুস্পষ্ট…
দেশের বাজারে কাঁচা মরিচ ও টমেটোর দাম সহনীয় রাখতে এ দুটি পণ্য আমদানিতে শুল্ক ও…
বাংলাদেশে অর্থবছরের সময়কাল পরিবর্তনের বড় সিদ্ধান্ত নিয়েছে সরকার। মন্ত্রিসভার ১৭তম বৈঠকে গৃহীত এই সিদ্ধান্ত অনুযায়ী,…
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে পুলিশ বাহিনীর অধীনে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ নামে নতুন…
চুয়াডাঙ্গার মদনা-পারকৃষ্ণপুর ও হাউলি ইউনিয়নে শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ করেছেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ…
তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বাংলাদেশি জাতীয়তাবাদ কেবল রাজনৈতিক স্লোগান নয়, বরং এটি বাংলাদেশের মানুষের…
This website uses cookies.