নোয়াখালী বেগমগঞ্জ ৪নং আলাইয়াপুর ৩নং ওয়ার্ড থেকে ফিলিস্তিনে গণহত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
মোহাম্মদ হাফিজুর রহমান
নোয়াখালী জেলা বিশেষ প্রতিনিধি
নোয়াখালী বেগমগঞ্জ উপজেলা ৪নং আলাইয়াপুর ৩নং ওয়ার্ড থেকে ফিলিস্তিনে চলমান নির্মম গণহত্যা ও আগ্রাসন ও হত্যাযজ্ঞ বন্ধের আহ্বান জানিয়ে ইসরাইলি জারজ বাহিনির বর্বর হামলার প্রতিবাদে আমান উল্যাহপুর কেন্দ্রীয় জামে মসজিদ, এবং যুব সমাজ এর উদ্যোগে বিক্ষোভ সমাবেশ করেছে সহস্ত্রাধিক সর্বস্তরের তৌহিদি জনতা ।
শুক্রবার (১১ এপ্রিল) জুম্মার নামাজের পর আমান উল্যাহপুর কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন,
সমাবেশে বক্তারা কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, ফিলিস্তিন মুসলমানদের প্রাণের স্পন্দন আলআকসা মসজিদ আজ আগ্রাসনের মুখে। ইসলামের প্রথম কিবলা ও ইতিহাস-ঐতিহ্যে ভরপুর পবিত্র এই স্থানকে ঘিরে ইসরায়েলি বাহিনীর বর্বরতা ও ফিলিস্তিনি জনগণের ওপর নির্বিচার হামলা মানবতাবিরোধী অপরাধ। অবিলম্বে এই গণহত্যা বন্ধে আন্তর্জাতিক মহলের কঠোর হস্তক্ষেপের দাবি জানান তারা।
তারা আরো বলেন,ইসরাইলী অর্থ ব্যবস্থার প্রতি ঘৃনা রেখে বাংলাদেশে ইজরায়েলি সকল পণ্য অবিলম্বে বয়কট করতে হবে আমরা পাড়া মহল্লায় টিম তৈরি করে ব্যবস্থা নিবো, যদি কোন দোকানে ইজরায়েলি পণ্য পাওয়া যায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে ।
ফিলিস্তিন মুসলিমদের আত্মার এক অবিচ্ছেদ্য অংশ আলআকসা মসজিদ। সেখানে চলমান হামলা কেবল একটি অঞ্চলের নয়, সমগ্র মুসলিম বিশ্বের প্রতি আঘাত। এই অমানবিক গণহত্যা অবিলম্বে বন্ধ হওয়া উচিত।
যেখানে নিরীহ শিশু ও নারীদের রক্তে রঞ্জিত হচ্ছে মাটি, সেখানে চুপ থাকা মানে অপরাধে অংশ নেওয়া। তাই আমাদের প্রতিবাদ চলবে, যতদিন না নির্যাতন বন্ধ হয়।
পরে ফিলিস্তিনিবাসী সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে শান্তিচুক্তির মধ্যস্থতার চেষ্টা চালানো পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির তেহরান সফরে…
সিলেটের কানাইঘাটে অটোরিকশার সিরিয়াল নিয়ে বিরোধের জেরে শাহাবউদ্দিন নামের এক চালককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।…
রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু হয়েছে। একই…
ফেডারেশন কাপে পিডব্লিউডির বিপক্ষে পয়েন্ট হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। অন্যদিকে সিটি ক্লাবকে হারিয়ে জয়ের ধারা…
রাজধানীর ভাটারা এলাকায় পুলিশের এক অতিরিক্ত ডিআইজির ভাড়া দেওয়া বাড়িতে ডিবি অভিযান চালিয়ে ৮৫ জনকে…
ইউরোপে গুগল ক্লাউডের সেবায় বড় ধরনের বিভ্রাটের ফলে অনলাইন ব্যাংকিং এবং কার্ড লেনদেনসহ বিভিন্ন ডিজিটাল…
This website uses cookies.