Header Premium (728×90)

আন্তর্জাতিক

নরসিংদীর শিবপুরে কিশোরী ধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার

মো.এমরুল ইসলাম জেলা প্রতিনিধি,নরসিংদী:

নরসিংদীর শিবপুরে কিশোরী ধর্ষণ মামলার আসামী নারায়ণ চন্দ্র পালকে গ্রেপ্তার করেছে র‍্যাব ১১।

শুক্রবার (১১ এপ্রিল) সকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব ১১ এর নরসিংদী ক্যাম্পের কমান্ডার মেজর সাদমান ইবনে আলম। এর আগে বৃহস্পতিবার রাতে কুমিল্লায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নারায়ণ চন্দ্র পাল (৫০) শিবপুর থানার কুন্দারপাড়া এলাকার কুমার বাড়ির মৃত সুভাষ চন্দ্র পালের ছেলে।

র‍্যাব জানায়, শিবপুরের কুন্দারপাড়া এলাকায় কিশোরীকে ধর্ষণের পর হতে আসামী নারায়ণ চন্দ্র পাল পলাতক ছিলেন। তাকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী চেষ্টা চালিয়ে আসছিলেন।

বৃহস্পতিবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে কুমিল্লা জেলার বুড়িচং থানার কংশনগর পশ্চিম বাজার এলাকার মেয়ের জামাইর বাড়ি হতে নারায়ণ চন্দ্র পালকে গ্রেপ্তার করা হয়। তাকে শিবপুর মডেল থানায় হস্তান্তর করা হচ্ছে।

গত মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে শিবপুরের কুন্দারপাড়া গ্রামে মহিলা মাদ্রাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ওই কিশোরী বাড়ির পাশে গাছ থেকে আম পাড়তে যায়। এসময় একই এলাকার নারায়ণ চন্দ্র পাল (৫০) ওই কিশোরীর মুখ চেপে ধরে পাশের ধান খেতে নিয়ে ধর্ষণ করে। এসময় কিশোরীর চাচী ঘটনা দেখে ফেললে নারায়ণ চন্দ্র পাল দৌড়ে পালিয়ে যায়। পরে কিশোরীর স্বজন ও স্থানীয়রা নারায়ণ পালের বাড়িঘর ভাংচুর ও অগ্নিসংযোগ করেন। পরে ভুক্তভোগী কিশোরীর বাবা থানায় মামলা করেন।

Md Omor Sunny

Recent Posts

উপসাগরীয় দেশগুলোর আস্থার সংকটে মার্কিন নিরাপত্তা ছাতা

ইরানকে কেন্দ্র করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গৃহীত নীতি ও কূটনৈতিক ব্যর্থতায় হতাশ উপসাগরীয় দেশগুলো।…

12 minutes ago

দেবীগঞ্জে স্মার্টফোন ও মাদককে ‘লাল কার্ড’ দেখাল শতাধিক শিক্ষার্থী

পঞ্চগড়ের দেবীগঞ্জে কিশোর অপরাধ, মাদক ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন ও শপথ গ্রহণ…

12 minutes ago

প্রয়াত বরেণ্য অভিনেতা প্রবীর মিত্রের জন্মদিন আজ

আজ বরেণ্য ও প্রয়াত চলচ্চিত্র অভিনেতা প্রবীর মিত্রের জন্মদিন। ১৯৪১ সালের এই দিনে জন্মগ্রহণ করা…

20 minutes ago

ভাঙ্গায় পার্কিং নিয়ে বিবাদ, প্রকাশ্যে গুলি ছুড়ে পালিয়েছেন চালক

ফরিদপুরের ভাঙ্গায় হাইওয়ে থানার সামনে গাড়ি পার্কিং নিয়ে কথা কাটাকাটির জেরে এক প্রাইভেটকার চালক প্রকাশ্যে…

24 minutes ago

বাগদান নিয়ে মুখ খুললেন চিত্রনায়িকা পূজা চেরি

বাগদান ও বিয়ের গুঞ্জন নিয়ে নীরবতা ভাঙলেন চিত্রনায়িকা পূজা চেরি। জানিয়েছেন, যার সঙ্গে বাগদান হয়েছে…

24 minutes ago

নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকীতে নানা আয়োজন

নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ থেকে বিভিন্ন নাট্য সংগঠন শোভাযাত্রা, আলোচনা ও…

25 minutes ago

This website uses cookies.