Header Premium (728×90)

স্বাস্থ্য

চিকিৎসক সংকটে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরিপূর্ণ সেবা পাচ্ছেন না রোগীরা

মোঃ মকবুল হোসেন, নীলফামারী জেলা প্রতিনিধি :
নড়াইলের কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসক ও জনবল সংকটে দীর্ঘদিন যাবৎ কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। চিকিৎসা সেবা ব্যাহত হওয়ায় রোগীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
সংশিলিষ্ট সুত্রে জানা গেছে, ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভার প্রায় ২ লাখ ৫০ হাজার মানুষের বৃহদাংশ ৫০ শয্যার এই হাসপাতালে সেবা প্রত্যাশা করেন। তবে প্রয়োজনীয় চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মচারীর অভাবে হাসপাতাল কার্যত অচল হয়ে পড়েছে।
শুধু তাই নয়,বিগত কয়েকমাস যাবত ঔষধের নিয়মিত সরবারহ না থাকায় রোগীরা পাচ্ছেন না তাদের পর্যাপ্ত ঔষধ সেবা। ফলে বাড়তি অর্থ ব্যায় করে বাইরে থেকে ঔষধ কিনে নিজেদের চিকিৎসা চালাতে হচ্ছে রোগীদের। এতে বিপাকে পড়ছেন মধ্যবিত্ত ও নিম্নোবিত্ত মানুষেরা।
জনবল সংকটের কারণে একসময় যেখানে মাসে চার দিন সিজার ও অপারেশন হতো, এখন তা অর্ধেকে নেমে এসেছে। এক্স-রে মেশিন অকেজো থাকায় রোগীদের বেসরকারি ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারের দ্বারস্থ হতে হচ্ছে, যা নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির জন্য আর্থিক চাপ সৃষ্টি করছে।
কালিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও (ভারপ্রাপ্ত) ডা. পার্থ প্রতীম বিশ্বাস জানান, হাসপাতালে প্রতিদিন ৪৫০ জনের মতো রোগী বহির্বিভাগে চিকিৎসা নিতে আসেন। কিন্তু পর্যাপ্ত জনবল না থাকায় কাঙ্ক্ষিত সেবা দেওয়া সম্ভব হচ্ছে না।
তিনি আরও বলেন, জনবল সংকটের কারণে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বাড়তি সময় দিয়ে চাপের মধ্যে কাজ করতে হচ্ছে। তবুও রোগীদের চিকিৎসা দিতে তারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানান।

স্থানীয়রা দ্রুত জনবল নিয়োগ ও চিকিৎসা ব্যবস্থার উন্নয়নের দাবি জানিয়েছেন, যাতে সাধারণ মানুষ সরকারি চিকিৎসা সেবার পূর্ণ সুবিধা পেতে পারেন।

editor

Recent Posts

তরুণ সমাজকে মাদকের হাত থেকে রক্ষার আহ্বান প্রেসিডেন্টের

দেশের তরুণ ও শিক্ষার্থীদের মাদকের ভয়াবহ থাবা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান…

8 minutes ago

২০২৭ সালের পাঠ্যবইয়ে স্বাধীনতার ঘোষণার বর্ণনায় আসছে পরিবর্তন

২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা, মুক্তিযুদ্ধের ইতিহাসসহ নতুন বেশ কিছু বিষয় যুক্ত করার উদ্যোগ…

11 minutes ago

ইউনূসকে হেনস্তা কেবল শুরু, মন্তব্য যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতার

নিউ ইয়র্কের জেএফকে বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তা প্রসঙ্গে যুক্তরাষ্ট্র…

58 minutes ago

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৪ ইউনিট

গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় অবস্থিত ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড কারখানায় আগুন লেগেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার…

1 hour ago

দুর্যোগ ঝুঁকিহ্রাসে বিশেষ অবদান, রাষ্ট্রীয় সম্মাননা পেলেন মিরসরাইয়ের উম্মে হাবিবা

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে দুর্যোগের ঝুঁকিহ্রাস কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন চট্টগ্রামের মিরসরাই…

1 hour ago

টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

গাজীপুরের টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যালসের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের…

2 hours ago

This website uses cookies.