থাইরয়েড রোগ প্রতিরোধ, দ্রুত শনাক্তকরণ এবং আধুনিক চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর জোর দিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। শুক্রবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশ থাইরয়েড সোসাইটির (বিটিএস) অষ্টম আন্তর্জাতিক সম্মেলন ও বার্ষিক সাধারণ সভার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। ‘থাইরয়েড সেবায় শিক্ষা, উদ্ভাবন ও কার্যকর উদ্যোগ’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এই সম্মেলনে চিফ হুইপ বলেন, সরকার আধুনিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। অসংক্রামক রোগ হিসেবে থাইরয়েড সমস্যা মোকাবিলায় সরকারি প্রতিষ্ঠান, চিকিৎসক, গবেষক এবং সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই। তিনি এ ক্ষেত্রে বাংলাদেশ থাইরয়েড সোসাইটির কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।
সম্মেলনে বাংলাদেশ থাইরয়েড সোসাইটির সভাপতি ও নিনমাসের পরিচালক অধ্যাপক ডা. এ কে এম ফজলুল বারী সভাপতিত্ব করেন। তিনি জানান, বাংলাদেশে বর্তমানে প্রায় পাঁচ কোটি মানুষ থাইরয়েড সমস্যায় আক্রান্ত। এর মধ্যে ৫০ শতাংশ নারী, যাদের ৬০ শতাংশই নিজেদের শারীরিক অবস্থা সম্পর্কে অবগত নন। এছাড়া জনসংখ্যার ২ শতাংশ থাইরয়েড ক্যানসারে আক্রান্ত এবং প্রতি ২ হাজার ৩০০ শিশুর মধ্যে একজন থাইরয়েড সমস্যা নিয়ে জন্মগ্রহণ করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, বিটিএস-এর প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. এম এ করিম এবং ডায়াবেটিক অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. এ কে আজাদ খান। স্বাগত বক্তব্য রাখেন বিটিএস-এর মহাসচিব অধ্যাপক ডা. নাসরীন সুলতানা।
দিনব্যাপী এই সম্মেলনে তিনটি বৈজ্ঞানিক অধিবেশনে বিশেষজ্ঞরা থাইরয়েড রোগ নির্ণয় ও চিকিৎসার আধুনিক পদ্ধতি, থাইরয়েড ক্যানসারের অস্ত্রোপচার, গর্ভাবস্থায় থাইরয়েডের সমস্যা, আয়োডিনের ঘাটতি, থাইরয়েড-সংক্রান্ত চোখের রোগ এবং রোগী পর্যবেক্ষণের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সোহরাওয়ার্দী ইনমাসের পরিচালক অধ্যাপক ডা. জীনাত জাবীন, অবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. ফিরোজা বেগম এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শাহজাদা সেলিমসহ দেশি-বিদেশি বিশেষজ্ঞরা এতে অংশ নেন।
সম্মেলনের ফ্রি পেপার ও পোস্টার সেশনে ১২টি মৌখিক ও ১০টি পোস্টার উপস্থাপনা করা হয়। এতে অনির্ণীত থাইরয়েড রোগ, থাইরয়েড অটোইমিউনিটি, রেডিওআয়োডিন চিকিৎসার পার্শ্বপ্রতিক্রিয়া, জিনগত বিশ্লেষণ ও বিরল রোগের কেস নিয়ে আলোচনা হয়। বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে সেরা উপস্থাপকদের পুরস্কার প্রদান করা হয়।
ভারতের রাজধানী দিল্লিতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি থেকে আম আদমি পার্টির (আপ) প্রধান ও…
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আট শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিত…
ভারতের নির্বাচন কমিশনের বিরুদ্ধে সিজেপি ও বামপন্থীদের বিক্ষোভকে কেন্দ্র করে দিল্লিতে অন্তত হাজার খানেক বিক্ষোভকারীকে…
আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য ১৬ সদস্যের বাংলাদেশ ওয়ানডে দল ঘোষণা করা…
ভারতের রাজধানী দিল্লিতে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক ধরপাকড় চালিয়েছে পুলিশ। যন্তর…
নেত্রকোণার কেন্দুয়ায় শুক্রবার গভীর রাতে এক কৃষকের গোয়ালঘর থেকে চারটি গরু চুরি হয়েছে। ভুক্তভোগী কৃষক…
This website uses cookies.