Header Premium (728×90)

Categories: সারাদেশ

জীবননগর সীমান্তে ভারতে পালানোর সময় ২ বাংলাদেশি গ্রেপ্তার

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে প্রবেশের চেষ্টাকালে দুই বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮-বিজিবি)। গত বুধবার (৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের বৃত্তিপাড়া গ্রামের একটি কাঁঠালবাগান থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—ঢাকার খিলক্ষেত এলাকার বাসিন্দা উত্তম কুমার দেবনাথ (৫৩) এবং চাঁদপুর সদর উপজেলার গুয়াখোলা রোড এলাকার বাসিন্দা অরুন কুমার পাল (৪৯)।

বিজিবি সূত্রে জানা গেছে, দুজন বাংলাদেশি নাগরিক অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছেন—এমন একটি গোপন সংবাদ পায় ৫৮ বিজিবির অধীনস্ত বেনিপুর বিওপির একটি টহলদল। এই তথ্যের ভিত্তিতে বৃত্তিপাড়া গ্রামের বাসিন্দা আসাদুলের কাঁঠালবাগানে অভিযান চালিয়ে ওই দুজনকে আটক করা হয়।

আটকের পর আইনি প্রক্রিয়া শেষে তাদের জীবননগর থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সোলায়মান জানান, বিজিবির পক্ষ থেকে সোপর্দ করা আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

মব–সংস্কৃতি: জনরোষের প্রকাশ নাকি পরিকল্পিত অরাজকতা

বাংলাদেশের জনজীবনে ‘মব’ বা জনতার হঠাৎ সংগঠিত হয়ে ওঠার সংস্কৃতি এক অদ্ভুত সামাজিক বাস্তবতা। কখনো…

5 minutes ago

জ্বালানি তেলের দাম বাড়ায় রাজধানীর বাজারে সবজির চড়া দাম

জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও পরিবহন খরচ বাড়ার অজুহাতে রাজধানীর খুচরা বাজারগুলোতে সবজির দাম এখনও…

7 minutes ago

তিন জোড়া কবুতরে শুরু, এখন সংসারের হাল ধরেছেন স্বপ্না রানী

মৌলভীবাজারের বীরগাঁও গ্রামের স্বপ্না রানী সরকার ছোট ছোট উদ্যোগের মাধ্যমে আজ নিজের সংসারের ভরসা হয়ে…

9 minutes ago

চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছরের চুক্তি

চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও ওভারফ্লো কনটেইনার ইয়ার্ড পরিচালনা ও রক্ষণাবেক্ষণে সংযুক্ত…

12 minutes ago

রেলের টিকিট কালোবাজারি বন্ধে এক মাসের দায়িত্ব চাইলেন মাহবুব কবীর

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-কক্সবাজার রুটে রেলের টিকিট কালোবাজারি সম্পূর্ণরূপে বন্ধ করার ঘোষণা দিয়েছেন সাবেক অতিরিক্ত সচিব…

18 minutes ago

পিরোজপুরে ভেজাল শিশুখাদ্য তৈরির কারখানা সিলগালা, মালিকের কারাদণ্ড

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় নকল ও ভেজাল শিশুখাদ্য তৈরির কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মালামাল জব্দ করেছে…

20 minutes ago

This website uses cookies.