আন্তর্জাতিক সংস্থা ওয়াটারএইড, দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক ডা. খায়রুল ইসলাম আর নেই। শুক্রবার ভোরে রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে (সাবেক ইউনাইটেড) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ওয়াটারএইডের কো-অর্ডিনেটর (কমিউনিকেশনস) প্লাবন গঙ্গোপাধ্যায় তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, বৃহস্পতিবার রাতে হঠাৎ হৃদ্রোগে আক্রান্ত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তার মৃত্যু হয়।
ওয়াটারএইডের বাংলাদেশীয় প্রধান হাসিন জাহান তার ফেসবুক পোস্টে জানিয়েছেন, ডা. খায়রুল ইসলামের মরদেহ বারডেমের মরচুয়ারিতে রাখা হবে। তার প্রবাসী সন্তান দেশে না ফেরা পর্যন্ত মরদেহ সেখানে সংরক্ষিত থাকবে।
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে চিকিৎসাশাস্ত্রে স্নাতক সম্পন্ন করা ডা. খায়রুল ইসলাম স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছিলেন নিপসম ও বোস্টন থেকে। তিনি একাধারে লেখক ও গবেষক হিসেবে পরিচিত ছিলেন। জনস্বাস্থ্য বিষয়ক দেশি-বিদেশি একাধিক বই তার হাত দিয়ে প্রকাশিত হয়েছে। এছাড়া প্রথমা প্রকাশন থেকে প্রকাশিত ‘বাংলাদেশের স্বাস্থ্য খাতের বিকাশ’ বইটির সম্পাদনা পরিষদের সদস্য ও প্রদায়ক ছিলেন তিনি। অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস থেকে প্রকাশিত স্বাস্থ্য খাতের দুর্নীতিবিষয়ক বই এবং ‘মুজিবপিডিয়া’য় স্বাস্থ্য খাতের প্রদায়ক হিসেবেও কাজ করেছেন তিনি।
বিশিষ্ট কথাসাহিত্যিক শাহাদুজ্জামানের সঙ্গে যৌথভাবে পাঁচ বছরের গবেষণার ফসল হিসেবে ২০২২ সালে প্রকাশিত হয় ‘মুক্তিযুদ্ধের চিকিৎসা ইতিহাস’ বইটি। তিনি বিভিন্ন সময় চিকিৎসা ও ওয়াশ (WASH) খাতসহ সামাজিক নানা বিষয়ে সংবাদপত্রে নিয়মিত কলাম লিখতেন।
কুমিল্লা নগরীর ৪ নম্বর ওয়ার্ড যুবদলের নেতা কাউছারকে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লোকেরা এলোপাতাড়ি…
পটুয়াখালীর বাউফলে একাধিক অসুস্থ সদস্য নিয়ে মানবেতর জীবনযাপন করা ইউসুফ হাওলাদারের পরিবারের পাশে দাঁড়িয়েছেন সংসদ…
সিরাজগঞ্জের কাজীপুরে যমুনা নদীতে একের পর এক চর জেগে ওঠায় নৌ চলাচল ব্যাহত হচ্ছে। এতে…
সাবেক এসবি প্রধান মনিরুল ইসলামসহ তার পরিবারের সদস্যদের নামে থাকা ৮৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ…
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংক গ্রুপের পরিচালনা পর্ষদের ২০২৭ সালের সভাপতি হিসেবে পাকিস্তানের নাম…
সিরাজগঞ্জের চলনবিলের বুকজুড়ে ছড়িয়ে থাকা প্রায় দেড়শ বছরের পুরোনো চৌধুরীবাড়ি জামে মসজিদ এবং পাঁচশ বছরের…
This website uses cookies.