ঢাকা ০২:১৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে ৯ পর্যটকের মৃত্যু, শনাক্ত ৬ ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতায় তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর স্পেনে বিশেষ সম্মাননা পাচ্ছেন লিওনেল মেসি ইনানীর রিসোর্টে অগ্নিকাণ্ড: প্রিয়জনকে হারিয়ে নারীর আহাজারি শিক্ষকতা ও সুরের মেলবন্ধনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জুয়েল তাড়াশে সরকারি গাছ কেটে বিক্রির অভিযোগ, এলাকাবাসীর উদ্বেগ স্থানীয় সরকার নির্বাচনে তৃণমূল পর্যায়ে শক্তি বাড়াতে চায় এনসিপি মিরপুরের ফুটপাতে স্বস্তি, মোহাম্মদপুর-আজিমপুরে কবে মিলবে মুক্তি নয় মাসে প্রধানমন্ত্রীকে ঘিরে ৪১০টি অপতথ্য ছড়ানো হয়েছে: প্রেস সচিব কক্সবাজারের ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ড, নিহত ৫ পর্যটক

মধ্যরাতে কারাগার থেকে হাসপাতালে নেয়া হলো ইমরান খানকে

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৮:৪৮:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬ ১৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে শুক্রবার মধ্যরাতের পর তাকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তর করা হয়।

দ্য ডন-এর প্রতিবেদনে বলা হয়েছে, ইমরান খানের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৮০০ জনেরও বেশি সদস্য মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, তোশাখানার উপহারের তথ্য গোপনের অভিযোগে ২০২৩ সালের ৫ আগস্ট থেকে কারাবন্দি আছেন পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী। এছাড়া ১৯ কোটি পাউন্ডের আল-কাদির ট্রাস্ট মামলায় তাকে ১৪ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। বর্তমানে আদিয়ালা কারাগারে সাজা ভোগরত ইমরান খানের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দলের নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

মধ্যরাতে কারাগার থেকে হাসপাতালে নেয়া হলো ইমরান খানকে

আপডেট সময় : ০৮:৪৮:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬