Header Premium (728×90)

রংপুর মেডিকেলে ১৪ কোটি টাকার আইসোলেশন ওয়ার্ডের উদ্বোধন

উত্তর অঞ্চলের প্রায় চার কোটি মানুষের চিকিৎসাসেবার অন্যতম প্রধান ভরসাস্থল রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। এই হাসপাতালের সেবার মান বাড়াতে ১৪ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে নির্মিত ছয়তলা বিশিষ্ট একটি নতুন আইসোলেশন ওয়ার্ডের উদ্বোধন করা হয়েছে। রোববার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ওয়ার্ডটির উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী ঘোষণা দেন যে, আগামী ৩০ দিনের মধ্যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালকে নতুন করে ঢেলে সাজানো হবে। তিনি জানান, হাসপাতালের বিদ্যমান সব ধরনের অসঙ্গতি দূর করে নবউদ্যমে চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করা হবে। এই লক্ষ্য অর্জনে জনবলসংকট নিরসন, আধুনিক পরীক্ষা-নিরীক্ষার সরঞ্জাম সরবরাহ এবং হাসপাতালের অবকাঠামোগত ও সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।

হাসপাতালের সেবার মান উন্নয়নের বিষয়ে মন্ত্রী আরও জানান, আউটসোর্সিংয়ের মাধ্যমে লোকবল নিয়োগের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া হাসপাতালকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি দালালমুক্ত করার বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হবে। আগামী ৩০ দিনের মধ্যে হাসপাতালটিকে নতুন করে সাজানোর একটি সুস্পষ্ট রূপরেখা জনগণের সামনে তুলে ধরা হবে বলেও তিনি প্রতিশ্রুতি দেন।

তিস্তা নদীর পানি সংকট প্রসঙ্গে মন্ত্রী বলেন, শুকনো মৌসুমে তিস্তায় পানির খুবই সংকট দেখা দেয়। উজান থেকে পানি না পাওয়া গেলে এবং পার্শ্ববর্তী দেশ পানি না দিলে আমাদের পানি ধরে রাখার ব্যবস্থা করতে হবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী সংসদ সদস্য অ্যাডভোকেট রেবেকা সুলতানা ফেন্সি, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান সামু এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

Recent Posts

বাংলাদেশি জাতীয়তাবাদ আত্মপরিচয় ও জাতীয় ঐক্যের ভিত্তি: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বাংলাদেশি জাতীয়তাবাদ কেবল রাজনৈতিক স্লোগান নয়, বরং এটি বাংলাদেশের মানুষের…

3 seconds ago

দেশত্যাগে আদালতের অনুমতি লাগবে খায়রুল হকের, দীপু মনির জামিনে রুল

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আপিল বিভাগ। একই দিনে…

3 minutes ago

সুন্দরবন ভ্রমণে জাবি ছাত্রীদের যৌন হেনস্তা ও মারধর, গ্রেপ্তার ২

সুন্দরবন ভ্রমণ শেষে ফেরার পথে বাগেরহাটের ফকিরহাটে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কয়েকজন নারী শিক্ষার্থীকে যৌন হেনস্তা,…

11 minutes ago

ব্রাহ্মণবাড়িয়ায় ডোবায় আটকে পড়া গরু উদ্ধার করল ফায়ার সার্ভিস

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে কুমারশীল আইসিইউ হাসপাতালের পেছনের ডোবায় আটকে পড়া একটি গরুকে উদ্ধার করেছে ফায়ার…

14 minutes ago

মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিবের চাকরির মেয়াদ বাড়ল এক বছর

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. এহছানুল হকের চুক্তিভিত্তিক চাকরির মেয়াদ…

15 minutes ago

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইনের খসড়া অনুমোদন করল মন্ত্রিসভা

র‍্যাবের পরিবর্তে নতুন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। মন্ত্রিসভায় এই সংক্রান্ত আইনের…

31 minutes ago

This website uses cookies.