রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) গত জুলাই মাসে মহানগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৩৯টি মামলা দায়ের এবং ১৬৮ জনকে গ্রেফতার করেছে। সোমবার দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অপরাধ পর্যালোচনা সভায় এই তথ্য জানানো হয়।
আরপিএমপি কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় জুলাই মাসের সার্বিক অপরাধ পরিস্থিতি, মামলা, আসামি গ্রেফতার, মাদক ও অন্যান্য চোরাই মালামাল উদ্ধার এবং আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে গৃহীত বিভিন্ন কার্যক্রমের পর্যালোচনা করা হয়। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) নরেশ চাকমা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মারুফ আহমেদসহ বিভিন্ন জোনের সহকারী পুলিশ কমিশনার, থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সভায় দেওয়া তথ্য অনুযায়ী, জুলাই মাসে রংপুর মেট্রোপলিটনের ছয়টি থানায় দায়ের হওয়া ১৩৯টি মামলায় ১৬৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এর পাশাপাশি মাদক সংক্রান্ত ৬০টি মামলায় ৮০ জন এবং ১১১টি নন-এফআইআর মামলায় ১৬৯ জনকে আইনের আওতায় আনা হয়েছে।
মাদকবিরোধী বিভিন্ন অভিযানে পুলিশ সাড়ে ১১ কেজি গাঁজা, ৬৩১ পিস ইয়াবা, ৪১ গ্রাম হেরোইন, ৩০ পিস ট্যাপেন্ডল, ৭২ বোতল এসকাফ এবং ২ লিটার চোলাই মদ উদ্ধার করেছে। উদ্ধারকৃত এসব মাদকের আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৯৬ হাজার ৫০ টাকা। এছাড়া অভিযানকালে একটি অটোরিকশা, একটি পিকআপ, একটি ট্রাক, ২০৯ প্যাকেট ওষুধ, ৩০ কেজি ওজনের গ্যাস সিলিন্ডার এবং ২ কেজি তামার তার জব্দ করা হয়েছে।
অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন। তিনি গোয়েন্দা তৎপরতা জোরদার করা, অপরাধের মূল হোতা ও চোরাই মালামালের নেটওয়ার্ক শনাক্ত করা, মোটরসাইকেল চোরচক্রের তালিকা হালনাগাদ করা এবং নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত অপরাধের তথ্য দ্রুত সংগ্রহের নির্দেশ দেন। একই সঙ্গে মামলার তদন্তে বস্তুনিষ্ঠতা ও গুণগত মান বজায় রেখে বিচারিক কার্যক্রমের সঙ্গে কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন তিনি। জননিরাপত্তা নিশ্চিত করতে মাদকবিরোধী অভিযান, চুরি ও সংঘবদ্ধ অপরাধ প্রতিরোধে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত আইনি ব্যবস্থা অব্যাহত রাখার আহ্বান জানানো হয় সভায়।
চলতি মৌসুমে পারফরম্যান্সের নিম্নগতির কারণে ভিনিসিয়ুস জুনিয়রের বাজারমূল্য কমে ১৩০ মিলিয়ন ইউরোতে দাঁড়িয়েছে। গত ১৮…
ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে জুরাইন থেকে সাংবাদিক কামরুজ্জামান বাবলুকে অপহরণ করে গভীর জঙ্গলে নিয়ে গিয়ে…
সিরাজগঞ্জে ৯০০ গ্রাম হেরোইন রাখার অভিযোগ প্রমাণিত হওয়ায় রফিকুল ইসলাম নামে এক মাদক কারবারিকে যাবজ্জীবন…
মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ তেল উৎপাদনকারী অঞ্চলে সরবরাহ নিয়ে উদ্বেগের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১০১…
আবরার ফাহাদের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন,…
চ্যাম্পিয়ন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস টুর্নামেন্টে অস্ট্রেলিয়ার কাছে ৩৭ রানে হেরেছে বাংলাদেশ। দলের হয়ে রিয়াদ…
This website uses cookies.