দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। একই সময়ে নতুন করে আরও ৩২৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রবিবার (১২ জুলাই) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুইজনের মধ্যে একজন ঢাকা বিভাগের এবং অন্যজন চট্টগ্রাম বিভাগের বাসিন্দা। চলতি বছরে এখন পর্যন্ত ঢাকা বিভাগেই সবচেয়ে বেশি ১২ জনের মৃত্যু হয়েছে।
সর্বশেষ ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে সবচেয়ে বেশি ১৪২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে এই বিভাগের হাসপাতালগুলোতে মোট ২৯৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং বর্তমানে সেখানে মোট ১৯৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন অবস্থায় আছেন।
পরিবেশ ও বন রক্ষায় জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সরকারি কর্মকর্তাদের নির্ধারিত দায়িত্বের বাইরেও উদ্যোগী হওয়ার আহ্বান…
বাংলাদেশ সফরের প্রস্তুতি ম্যাচের সূচিতে পরিবর্তন এনেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। তিন দিনের পরিবর্তে এখন…
সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটাচ্ছেন যুব…
জনপ্রিয় বলিউড জুটি সালমান খান ও কারিশমা কাপুরের মজার এক স্মৃতি। শুটিং সেটে সালমানের করা…
দীর্ঘ বিরতির পর রাঙামাটির সাজেক পর্যটনকেন্দ্র পর্যটকদের জন্য পুনরায় খুলে দেওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।…
সারাদেশে পূজা উদযাপনে সর্বাত্মক রাজনৈতিক সহযোগিতা করার কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও…
This website uses cookies.