ক্যান্সার আক্রান্ত ছেলেকে সাহস জোগাতে বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ার সিডনিতে গিয়েছিলেন বাবা। কিন্তু নিয়তির নির্মম পরিহাসে সেখানে গিয়ে নিজেই আক্রান্ত হলেন মরণব্যাধি ক্যান্সারে। অবশেষে চিকিৎসাধীন অবস্থায় সিডনির একটি হাসপাতালে মারা গেছেন ৬১ বছর বয়সী মোস্তাফিজুর রহমান চৌধুরী। রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।
ঢাকার মগবাজারের বাসিন্দা মোস্তাফিজুর রহমান চৌধুরী গত ২৭ জুন সিডনিতে পৌঁছান। তাঁর ৩০ বছর বয়সী ছেলে রাহিমুল বারি চৌধুরী ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। অসুস্থ ছেলের কঠিন সময়ে পাশে থাকা এবং তাকে সাহস দেওয়াই ছিল এই বাবার একমাত্র উদ্দেশ্য।
তবে সিডনিতে পৌঁছানোর কিছুদিন পরই মোস্তাফিজুর রহমান নিজেও অসুস্থ হয়ে পড়েন। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা জানান, তিনি লিভার ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। এরপর ছেলের চিকিৎসার পাশাপাশি বাবারও জীবন বাঁচানোর লড়াই শুরু হয়। একই পরিবারে বাবা ও ছেলের এমন মরণব্যাধিতে আক্রান্ত হওয়ার ঘটনা স্বজনদের এক চরম বাস্তবতার মুখোমুখি দাঁড় করায়। অবশেষে সেই লড়াইয়ের অবসান ঘটিয়ে চলে গেলেন বাবা মোস্তাফিজুর রহমান।
বাবার এই আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও সিডনির প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের জানাজা সোমবার বাদ জোহর সিডনির লাকেম্বা মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে সিডনির কেম্পস ক্রিক মুসলিম কবরস্থানে দাফন করা হবে। মরহুমের রুহের মাগফিরাত কামনা করে জানাজায় অংশগ্রহণের জন্য প্রবাসী বাংলাদেশি ও শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ জানিয়েছে তার পরিবার।
ফেসবুকে ইসলাম ধর্ম ও মহানবী (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে সৌদি আরবে ২৪ বছর…
এসএসসি পাস করা রাফি নিজ উদ্যোগে শহরকে পরিচ্ছন্ন রাখা ও বৃক্ষরোপণের মাধ্যমে সমাজসেবায় অনন্য দৃষ্টান্ত…
পাবনার সুজানগরে নিখোঁজ হওয়ার একদিন পর সুপ্রভাত মদক নামে এক হোটেল ব্যবসায়ীর আগুনে ঝলসানো মরদেহ…
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা। এ সংক্রান্ত…
বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির শ্লথ গতি, উচ্চ মূল্যস্ফীতি এবং দারিদ্র্য পরিস্থিতি সামাল দিতে দ্রুত কাঠামোগত সংস্কারের…
পাকিস্তান টি-টোয়েন্টি দলের নেতৃত্ব হারিয়েছেন সালমান আলি আগা। তার বদলে শ্রীলঙ্কা সফরের জন্য উদীয়মান ওপেনার…
This website uses cookies.