নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার সস্তাপুরে বায়ুদূষণের দায়ে দুটি কারখানাকে মোট আড়াই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৬ সেপ্টেম্বর) সস্তাপুর এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।
জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠান দুটির মধ্যে মেসার্স রহমত টেক্সটাইল মিলসকে ২ লাখ টাকা এবং এস কে ডাইং অ্যান্ড ফিনিশিং মিলসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবিরের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম ফয়েজ উদ্দিন এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তার।
অভিযান চলাকালে র্যাব-১১ এবং পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযানে প্রসিকিউশন দাখিল করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. হুজ্জাতুল ইসলাম।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২-এর ৮(ক) বিধি লঙ্ঘনের দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ১৫(২) ধারায় এই জরিমানা করা হয়। জেলাটিতে বায়ুদূষণকারী কারখানা ও প্রকল্পের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
জ্বালানি তেলের দাম বাড়ার পর লঞ্চের ভাড়া পুনর্নির্ধারণ করেছে সরকার। এখন থেকে ১০০ কিলোমিটার পর্যন্ত…
দিনাজপুরের চিরিরবন্দরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০ গ্রাম শুকনা গাঁজাসহ মো. কুদ্দুস আলী নামে এক ব্যক্তিকে…
নড়াইলের নড়াগাতি থানার কলাবাড়িয়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সোহেল মেম্বার ও আবেদ গ্রুপের মধ্যে…
ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলা বিভিন্ন অপপ্রচারে ক্ষোভ প্রকাশ করেছেন তার মা…
পূর্বাচলের জনপ্রিয় হাঁসের মাংসের দোকানগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশ, ধুলোবালি এবং রান্নার পদ্ধতি নিয়ে ভোজনরসিকরা উদ্বেগ প্রকাশ…
ক্লুলেস ডাকাতি মামলার রহস্য উদঘাটন, আসামিদের গ্রেপ্তার এবং লুণ্ঠিত মালামালসহ অস্ত্র ও মাদক উদ্ধারে অবদানের…
This website uses cookies.