প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২: ৫৮। পিরোজপুরের কাউখালী উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদে নজিরবিহীন প্রশাসনিক শূন্যতা ও চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে। রাজনৈতিক পটপরিবর্তনের পর বিগত ফ্যাসিস্ট সরকারের দলীয় কমিটির পদধারী পাঁচজন চেয়ারম্যান প্রায় ছয় মাস ধরে আত্মগোপনে থাকায় উপজেলার সার্বিক উন্নয়নমূলক কাজ ও জরুরি নাগরিক সেবা মুখ থুবড়ে পড়েছে। এর ফলে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
আত্মগোপনে থাকা চেয়ারম্যানরা হলেন ১নং রঘুনাথপুর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান আবু সাঈদ, ২নং আমরাজুড়ি ইউনিয়নের উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. জাহাঙ্গীর মুন্সী, ৩নং কাউখালী সদর ইউনিয়নের উপজেলা স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, ৪নং চিড়াপাড়া পার সাতুরিয়া ইউনিয়নের উপজেলা সাংগঠনিক সম্পাদক লাইফুজ্জামান মিন্টু এবং ৫নং শিয়ালকাঠি ইউনিয়নের উপজেলা কার্যনির্বাহী কমিটির সদস্য গাজী সিদ্দিকুর রহমান।
স্থানীয় বাসিন্দারা জানান, জন্ম-মৃত্যু নিবন্ধন, নাগরিক সনদ, ওয়ারিশ সনদ ও ট্রেড লাইসেন্সের মতো জরুরি সেবা নিতে এসে তারা ইউপি ভবনে কাউকে পাচ্ছেন না। এছাড়া গ্রামীণ অবকাঠামো সংস্কার ও সরকারি সুবিধাভোগীদের ভাতা বিতরণ কার্যক্রমও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এদিকে, প্যানেল চেয়ারম্যান নির্বাচন নিয়ে ক্ষমতার টানাটানি ও আইন-বহির্ভূত কার্যক্রমের কারণে জটিলতা আরও বেড়েছে। বিশেষ করে ৪নং চিড়াপাড়া পার সাতুরিয়া ইউনিয়নে ইউপি সদস্যদের পারস্পরিক দ্বন্দ্বের জেরে মঙ্গলবার সকালে পরিষদ কক্ষে তালা দেওয়ার ঘটনা ঘটেছে।
কাউখালী সদর ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা আশুতোষ বরাল জানিয়েছেন, চেয়ারম্যানদের অনুপস্থিতির কারণে দৈনন্দিন দাপ্তরিক কাজ পরিচালনা করা অসম্ভব হয়ে পড়েছে। উপজেলা নির্বাহী অফিসার ইতিমধ্যে পাঁচটি ইউনিয়নে প্রশাসক নিয়োগের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন জানিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে আমরাজুড়ী ইউনিয়নে উপজেলা আইটি কর্মকর্তা মেহেদী হাসানকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পিরোজপুরের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মাহমুদুর রহমান মামুন জানিয়েছেন, মেয়াদোত্তীর্ণ চার ইউনিয়নে প্রশাসক নিয়োগের জন্য মন্ত্রণালয়ে আবেদন পাঠানো হয়েছে।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. শাহ আলম এবং সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা দুলাল হোসেন এই অচলাবস্থা নিরসনে সরকারি বিধি অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে মাদক ও সন্ত্রাসবিরোধী বিভিন্ন মামলায় ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।…
ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের জন্য ৬৬ হাজার ৯১৫ জন তথ্য সংগ্রহকারী ও…
বৃহস্পতিবার জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে প্রথমবারের মতো ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিউইয়র্কে অবস্থানকালে…
বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত ছড়াকার ও শিশুসাহিত্যিক আখতার হুসেন ৮০ বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করেছেন প্রেসিডেন্ট। ‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’…
যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সম্ভাব্য কঠোর মুদ্রানীতির প্রভাবে বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। বৃহস্পতিবার প্রতি আউন্স স্বর্ণের…
This website uses cookies.