Header Premium (728×90)

কেউ একজন আসুক
✍️লেখক জাহেদুল ইসলাম আল রাইয়ান

জাগতিক প্রয়োজনহীন
কেউ একজন আসুক,
যে রাগ করবে নিদ্রার জন্য,
ফজর ছুটে গেলে।
কেউ একজন আসুক,
যে মানুষটি ঘুম ঘুম চোখে অজুর শেষে তার আন্তরিকতার আস্তিনে মুছতে দিবে মুখ।
দিনের শুরুতে সমস্বরে উচ্চারিত হবে, “ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম”।
কেউ একজন আসুক,
যে মানুষটি অভিমান করবে যোহর কাজা হয়ে গেলে।
শাস্তিস্বরূপ রান্না বন্ধ রাখবে।
কেউ একজন আসুক,
আসর ছেড়ে অন্য কিছুতে আসক্তি দেখে, যে শাসনের চোখ তুলে তাকাবে।
কেউ একজন আসুক,
যে মাগরিবে জায়নামাজে এগিয়ে দেবে।
নামাজ প্রান্তে মনে করিয়ে দেবে,
“আল্লাহুম্মা আজিরনি মিনান্নার”।
কেউ একজন আসুক,
অধিক আয়ের জন্য তাগাদা না দিয়ে,
যে তালকিন দিবে,” ইযা ওয়াকিয়ার”।
কেউ একজন আসুক,
এশাহীন নিষ্ক্রিয় শুতে গেলে,
যে বলবে আজ বিছানা বারণ।
কেউ একজন আসুক
যে কোমল দীপ্ত আরিতে,
একসাথে সুর তুলবে,”তাবারাকাল্লাযি বিয়াদিহিল মুলক”।
কেউ একজন আসুক,
যে শেষ রাত্রি তাহাজ্জুদের সঙ্গী হবে।

admin

Recent Posts

পূর্বাচলে চোলাই মদের আস্তানায় অভিযান, যুবক গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল নতুন শহর এলাকায় অভিযান চালিয়ে চোলাই মদ তৈরির সরঞ্জাম ও বিপুল…

6 minutes ago

আগস্টের জন্য জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখল সরকার

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী থাকা সত্ত্বেও আগস্ট মাসের জন্য আগের নির্ধারিত খুচরা মূল্যই বহাল…

17 minutes ago

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন জুলাই আন্দোলনের যোদ্ধা আজিজুর রহমান

জুলাই আন্দোলনের যোদ্ধা শেখ আজিজুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী। মাথায় গুলির ক্ষত ও ৩৬টি…

18 minutes ago

গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা: যা বললেন নাহিদ ইসলাম

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের গাড়িবহরে হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন দলটির আহ্বায়ক…

37 minutes ago

লিবিয়ায় মুক্তিপণ না পেয়ে মাদারীপুরের যুবক সোহাগকে গুলি করে হত্যা

ইতালিতে পাঠানোর স্বপ্ন দেখিয়ে লিবিয়ায় জিম্মি করে মুক্তিপণ না পেয়ে সোহাগ মুন্সীকে গুলি করে হত্যা…

50 minutes ago

রামুতে পুলিশের সিগন্যাল অমান্য করে পালানোর সময় অস্ত্রসহ গ্রেপ্তার ১

কক্সবাজারের রামুতে পুলিশের চেকপোস্ট সিগন্যাল অমান্য করে পালানোর সময় একটি মিনি পিকআপ আটক করে বিদেশি…

1 hour ago

This website uses cookies.