Header Premium (728×90)

Categories: জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন জুলাই আন্দোলনের যোদ্ধা আজিজুর রহমান

জুলাই গণঅভ্যুত্থানের অকুতোভয় যোদ্ধা শেখ আজিজুর রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) বিষয়টি নিশ্চিত করেছেন।

আজিজুর রহমান মাথায় গুলির ক্ষত এবং শরীরে ৩৬টি স্প্লিন্টারের চিহ্ন বহন করছেন। গণঅভ্যুত্থানের উত্তাল দিনগুলোতে মাথায় আঘাত পাওয়ার পর রক্তক্ষরণ ঠেকাতে তিনি জাতীয় পতাকা মাথায় বেঁধেছিলেন। এই ঐতিহাসিক রক্তমাখা পতাকাটিই এদিন তিনি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। এই সাক্ষাতের মাধ্যমে আজিজুর রহমানের দীর্ঘদিনের একটি স্বপ্ন পূরণ হলো।

সম্প্রতি গণমাধ্যমে আজিজুর রহমানকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়, যেখানে উল্লেখ ছিল যে রাজনৈতিক পরিচয়ের কারণে দীর্ঘ দুই বছর তিনি ‘জুলাই যোদ্ধা’র স্বীকৃতি পাননি। প্রতিবেদনটি প্রধানমন্ত্রীর নজরে এলে তিনি তাৎক্ষণিকভাবে তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেন এবং পরে সাক্ষাতের ব্যবস্থা করা হয়।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী অত্যন্ত মনোযোগ দিয়ে আজিজুরের জীবনসংগ্রাম ও আত্মত্যাগের কথা শোনেন। আজিজুর কীভাবে আহত হয়েছিলেন, তার লেখাপড়ার অবস্থা এবং সিএনজি চালিয়ে নিজের পড়াশোনার খরচ জোগানোর সংগ্রামের কথা শুনে প্রধানমন্ত্রী গভীর সমবেদনা প্রকাশ করেন।

প্রধানমন্ত্রীকে পতাকাটি উপহার দেওয়ার সময় আবেগাপ্লুত আজিজুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি দেখা করতে পারাটা তার জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত। তিনি জানান, নিজের কষ্টের কথা সরাসরি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরার স্বপ্ন ছিল তার, যা আজ পূরণ হলো।

নড়াইলের লোহাগড়া উপজেলার বাসিন্দা শেখ আজিজুর রহমান সরকারি বাঙলা কলেজের সমাজকর্ম বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য। দীর্ঘ সময় ত্যাগের স্বীকৃতি না পেলেও প্রধানমন্ত্রীর এই মানবিক উদ্যোগে আজিজুরের সংগ্রামী জীবনের যথাযথ মূল্যায়নের পথ সুগম হলো।

Recent Posts

সোবহানার সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের রেকর্ড সংগ্রহ

অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ের ধাক্কা সামলে ২২১ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। এই…

1 hour ago

৫ বছর পর ন্যান্সি ও জাহিদ নিরবের দ্বৈত গান ‘দিওয়ানা দিল’

দীর্ঘ প্রায় পাঁচ বছর পর আবারও দ্বৈত কণ্ঠে গান গাইলেন নাজমুন মুনিরা ন্যান্সি ও জাহিদ…

1 hour ago

তুরস্কে পর্যটকবাহী বাস ও টো ট্রাকের সংঘর্ষে নিহত ১১, আহত ২৭

তুরস্কের পশ্চিমাঞ্চলীয় মানিসা প্রদেশে একটি পর্যটকবাহী বাস ও উদ্ধার কাজে ব্যবহৃত টো ট্রাকের সংঘর্ষে অন্তত…

1 hour ago

পিরোজপুরে ডেঙ্গু ও কিশোর গ্যাং দমনে প্রতিমন্ত্রীর কঠোর নির্দেশনা

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধ, হাসপাতালের সেবার মানোন্নয়ন ও অপরাধ দমনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার নির্দেশ…

1 hour ago

জাতীয় ক্রিকেট লিগে একদিনে পাঁচ ব্যাটারের সেঞ্চুরি

জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় দিনে পাঁচ ব্যাটার পেয়েছেন সেঞ্চুরির দেখা। ঢাকা, চট্টগ্রাম ও…

2 hours ago

দিল্লির রাজপথে প্রতিবাদের ভূত যেভাবে মোদি সরকারকে তাড়া করছে

১০ অক্টোবরের দিল্লির রাজপথের দৃশ্য থেকে পরিষ্কার যে, বিজেপি সরকার জনগণের ভিন্নমতের প্রতি চরম আতঙ্কিত।…

2 hours ago

This website uses cookies.