Header Premium (728×90)

Categories: সারাদেশ

পূর্বাচলে চোলাই মদের আস্তানায় অভিযান, যুবক গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল নতুন শহর এলাকায় একটি চোলাই মদের আস্তানায় অভিযান চালিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে ১৮ নম্বর সেক্টরের ধামচী গুচ্ছগ্রাম এলাকায় চালানো এই অভিযানে বিপুল পরিমাণ দেশীয় চোলাই মদ ও মদ তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। এ সময় আবু সাঈদ (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আবু সাঈদ ধামচী গুচ্ছগ্রামের বাসিন্দা আলফা মিয়ার ছেলে।

পূর্বাচল চায়না ক্যাম্পের ইনচার্জ ফরহাদ হোসেন জানান, ধামচী গুচ্ছগ্রামের বেশ কয়েকটি ফাঁকা প্লটে একটি চক্র দীর্ঘদিন ধরে দেশীয় চোলাই মদ তৈরি ও বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযানের সময় মদ তৈরির সরঞ্জামসহ আবু সাঈদকে আটক করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত মদ তৈরির সরঞ্জামগুলো পুলিশ ঘটনাস্থলেই আগুনে পুড়িয়ে ধ্বংস করে এবং আবু সাঈদকে হেফাজতে নিয়ে গ্রেপ্তার দেখানো হয়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, আদালতে হাজিরা ৯ অক্টোবর

বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের দুটি অভিযোগ আনা হয়েছে। আগামী ৯ অক্টোবর…

14 minutes ago

বিকাশ, রবিসহ ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক

দেশের চারটি ডিজিটাল ব্যাংক স্থাপনের প্রাথমিক অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ। এর মধ্যে রয়েছে…

23 minutes ago

শাহ আলীতে পলিথিন ব্যাগ থেকে নবজাতক উদ্ধার, ৯৯৯-এ ফোন

রাজধানীর শাহ আলী থানার ডি ব্লকের ৮ নম্বর সড়কের পাশে একটি কালো পলিথিনের ব্যাগ থেকে…

53 minutes ago

সৌদি আরবের বিভিন্ন এলাকায় সম্ভাব্য হামলার আশঙ্কায় উচ্চ সতর্কতা

সৌদি আরবের মক্কা নগরীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চলে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার আশঙ্কায় উচ্চ সতর্কতা…

58 minutes ago

রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাসুয়ার কোপে মা নিহত, বাবা আহত

রাজশাহীর মোহনপুরে মাদকাসক্ত ছেলের হাসুয়ার কোপে মা জান্নাতুন নিহত হয়েছেন। এ সময় বাবাকে কুপিয়ে জখম…

1 hour ago

সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত গোবিপ্রবির ৫ শিক্ষার্থী

১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের পাঁচ শিক্ষার্থী সিভিল…

1 hour ago

This website uses cookies.