Header Premium (728×90)

Categories: জাতীয়

যমুনা সেতু এলাকায় ১২০ একর জমিতে হবে সৌরবিদ্যুৎ কেন্দ্র

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ যমুনা সেতু এলাকায় ৫৫ মেগাওয়াট ক্ষমতার একটি সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য ১২০ একর জমি ইজারা দেওয়ার প্রস্তাব অনুমোদন করেছে। বৃহস্পতিবার সেতু ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত কর্তৃপক্ষের ১১৭তম বোর্ড সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ বোর্ডের চেয়ারম্যান শেখ রবিউল আলম।

বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী, নর্থওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডকে (এনডব্লিউপিজিসিএল) এই জমি ইজারা দেওয়া হবে। পরিবেশবান্ধব ও টেকসই জ্বালানি উৎপাদনে এই কেন্দ্রটি ভূমিকা রাখবে বলে কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে। এছাড়া সেতু কর্তৃপক্ষের কার্যপরিধিতে সৌর প্যানেল স্থাপনের বিষয়টি অন্তর্ভুক্ত করে একটি সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে, যা সরকারের সবুজ কর্মসংস্থান ও নবায়নযোগ্য জ্বালানি উদ্যোগের অংশ।

বোর্ড সভায় আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর অধিকার রক্ষায় পুনর্বাসন ভিলেজে ফ্ল্যাট বরাদ্দের বিদ্যমান নীতিমালা সংশোধন করা। পাশাপাশি, বৃহত্তর স্থাপনা নির্মাণ ও রক্ষণাবেক্ষণে গবেষণা এবং পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ‘সেন্টার ফর ব্রিজ রিসার্চ অ্যান্ড ট্রেনিং (সিবিআরটি)’ স্থাপনের সিদ্ধান্ত হয়েছে।

সভায় উত্তরার দিয়াবাড়িতে বিআইএএম ল্যাবরেটরি স্কুল পরিচালনার চুক্তি পুনর্বহালের প্রস্তাব গৃহীত হয়েছে। এছাড়া বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ কর্মকর্তা ও কর্মচারী কল্যাণ ট্রাস্ট বিধিমালা, ২০১০-এর আওতায় ‘বার্ষিক বৃত্তি প্রদান’ শব্দটির পরিবর্তে ‘বার্ষিক শিক্ষা অনুদান সহায়তা’ শব্দটি ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে।

সভার শুরুতে সেতু বিভাগের সচিব ও সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে আলোচ্যসূচি ও পূর্বের সভার সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরেন। সেতুমন্ত্রী শেখ রবিউল আলম টেকসই যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে গৃহীত সিদ্ধান্তগুলো স্বচ্ছতার সঙ্গে দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন। সভায় বোর্ডের সদস্যরা সশরীরের পাশাপাশি জুম অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত হয়ে মতামত প্রদান করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

অস্ট্রেলিয়ার স্বাস্থ্য পোর্টালে এআই এজেন্টের অননুমোদিত প্রবেশ, তীব্র উদ্বেগ

গত জুনে ওপেনএআইয়ের একটি এআই এজেন্ট অস্ট্রেলিয়ার সরকারি একটি স্বাস্থ্য ডেটা পোর্টালে অননুমোদিতভাবে প্রবেশ করে…

11 minutes ago

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ নতুন রোগী

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন…

17 minutes ago

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর

এশিয়ান গেমসে পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান।…

38 minutes ago

ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, আদালতে হাজিরা ৯ অক্টোবর

বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের দুটি অভিযোগ আনা হয়েছে। আগামী ৯ অক্টোবর…

1 hour ago

বিকাশ, রবিসহ ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক

দেশের চারটি ডিজিটাল ব্যাংক স্থাপনের প্রাথমিক অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ। এর মধ্যে রয়েছে…

1 hour ago

শাহ আলীতে পলিথিন ব্যাগ থেকে নবজাতক উদ্ধার, ৯৯৯-এ ফোন

রাজধানীর শাহ আলী থানার ডি ব্লকের ৮ নম্বর সড়কের পাশে একটি কালো পলিথিনের ব্যাগ থেকে…

2 hours ago

This website uses cookies.