টানা ভারী বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেলেও বর্তমানে তা কমে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। নীলফামারীর ডিমলা উপজেলার ডালিয়া পয়েন্টে পানি কমে আসায় নদী তীরবর্তী নিম্নাঞ্চলে বন্যার তাৎক্ষণিক আশঙ্কা কেটে গেছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
শুক্রবার (১০ জুলাই) সকালে ডালিয়া ব্যারাজ পয়েন্টে তিস্তার পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ০৫ মিটার। এটি বিপদসীমার (৫২ দশমিক ১৫ মিটার) চেয়ে ১০ সেন্টিমিটার নিচে। এর আগে বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে নদীর পানি বিপদসীমার তিন সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছিল।
পানি বেড়ে যাওয়ার ফলে বৃহস্পতিবার রাতে ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, খালিশা চাপানী, ঝুনাগাছ চাপানী ও গয়াবাড়ী ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করে। একই সাথে জলঢাকা উপজেলার গোলমুন্ডা, ডাউয়াবাড়ী ও শৌলমারী ইউনিয়নের কিছু এলাকাতেও পানি প্রবেশ করেছিল।
টেপাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম সাহিন জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে পানি বিপদসীমা অতিক্রম করার ফলে নিম্নাঞ্চলে ঢুকে পড়েছিল, তবে শুক্রবার সকাল থেকে নদীর পানি কমে আসায় প্লাবিত এলাকার পানি দ্রুত নেমে যাচ্ছে।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, শুক্রবার সকাল ৯টা পর্যন্ত তিস্তার পানি বিপদসীমার ১০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং নদীর পানি আরও কমার সম্ভাবনা রয়েছে।
দেশের উত্তরাঞ্চলে নৌযোগাযোগ ও যাত্রীসেবা উন্নয়নের লক্ষ্যে যমুনা নদীর তীরে বগুড়ার সারিয়াকান্দি ও ধুনটকে নতুন…
দেশের পাঁচটি নদীর ৯টি পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সঙ্গে চট্টগ্রাম, মোংলা,…
টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে খোয়াই নদের বাঁধ ভেঙে হবিগঞ্জের অন্তত…
কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল অনলাইনে আপলোড করায় সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মো. মেহতাব…
বিশ্বকাপ ফুটবলে ৯০ মিনিটের লড়াইয়ে নির্ধারিত হয় চার বছরের স্বপ্ন। মাঠের পারফরম্যান্সই এখানে চূড়ান্ত, যেখানে…
টানা বৃষ্টিপাতের কারণে সৃষ্ট পাহাড়ি ঢলে খাগড়াছড়ির বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় সাজেক-বাঘাইহাট ও খাগড়াছড়ি সড়কে…
This website uses cookies.