টানা বৃষ্টিপাতের ফলে সৃষ্ট পাহাড়ি ঢলে খাগড়াছড়ির বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছিল, যার ফলে সাজেক-বাঘাইহাট ও খাগড়াছড়ি সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। তবে আবহাওয়ার পরিস্থিতির উন্নতি ঘটায় শুক্রবার সকাল ৮টা ৪৫ মিনিটে সাজেকে আটকে পড়া ৪২১ জন পর্যটককে নিরাপদে খাগড়াছড়িতে ফিরিয়ে নেওয়া হয়েছে। পর্যটকদের নিরাপদে গন্তব্যে পৌঁছাতে বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ পুলিশ যৌথভাবে নিরাপত্তা স্কটের ব্যবস্থা করে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খাগড়াছড়ি রিজিয়নের সার্বিক তত্ত্বাবধানে এই উদ্ধার ও স্থানান্তর কার্যক্রম সম্পন্ন হয়। পর্যটকদের নিরাপদে সরিয়ে নিতে ছোট-বড় মিলিয়ে মোট ১০১টি যানবাহনের সমন্বয় করা হয়েছিল। বর্তমানে সাজেক পর্যটন এলাকায় কোনো পর্যটক অবস্থান করছেন না বলেও নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
প্রতিকূল পরিস্থিতিতে দ্রুত ও সুশৃঙ্খলভাবে উদ্ধার তৎপরতা এবং নিরাপদে ফিরিয়ে আনার জন্য পর্যটকরা সেনাবাহিনী ও পুলিশের ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন। ফিরে আসা পর্যটকদের ভাষ্যমতে, সেনাবাহিনীর সময়োপযোগী পদক্ষেপ, সার্বক্ষণিক তদারকি এবং সমন্বিত সহযোগিতার কারণেই তারা নিরাপদে নিজ নিজ গন্তব্যে ফিরতে সক্ষম হয়েছেন।
দেশের উত্তরাঞ্চলে নৌযোগাযোগ ও যাত্রীসেবা উন্নয়নের লক্ষ্যে যমুনা নদীর তীরে বগুড়ার সারিয়াকান্দি ও ধুনটকে নতুন…
দেশের পাঁচটি নদীর ৯টি পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সঙ্গে চট্টগ্রাম, মোংলা,…
টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে খোয়াই নদের বাঁধ ভেঙে হবিগঞ্জের অন্তত…
কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল অনলাইনে আপলোড করায় সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মো. মেহতাব…
বিশ্বকাপ ফুটবলে ৯০ মিনিটের লড়াইয়ে নির্ধারিত হয় চার বছরের স্বপ্ন। মাঠের পারফরম্যান্সই এখানে চূড়ান্ত, যেখানে…
দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও শিল্পায়নের লক্ষ্যে ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন…
This website uses cookies.