দেশের পাঁচটি নদীর পানি বর্তমানে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের শুক্রবার সকাল ৯টার বুলেটিন অনুযায়ী, দেশের মোট ৯টি স্টেশনে পানির স্তর বিপৎসীমা অতিক্রম করেছে। এই পরিস্থিতির প্রেক্ষাপটে চট্টগ্রাম, মোংলা, পায়রা ও কক্সবাজার সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি করা হয়েছে।
বুলেটিন অনুযায়ী, বান্দরবানে সাঙ্গু নদীর পানি বান্দরবান পয়েন্টে বিপৎসীমার ৯৫ সেন্টিমিটার এবং দোহাজারী পয়েন্টে ২৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মাতামুহুরী নদীর পানি লামা পয়েন্টে ৪৭ সেন্টিমিটার এবং কক্সবাজারের চিরিঙ্গা পয়েন্টে ৩২ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। এছাড়া কুশিয়ারা নদীর পানি সুনামগঞ্জের মারকুলি পয়েন্টে ১৮ সেন্টিমিটার ও সিলেটের ফেঞ্চুগঞ্জ পয়েন্টে ১০ সেন্টিমিটার, মনু নদের পানি মৌলভীবাজারের মনু রেলসেতু পয়েন্টে ৩৫ সেন্টিমিটার ও মৌলভীবাজার পয়েন্টে ৮০ সেন্টিমিটার এবং খোয়াই নদের পানি হবিগঞ্জের বল্লা পয়েন্টে ৬০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
দেশের ১২৭টি পানি পর্যবেক্ষণ স্টেশনের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ৭৯টিতে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে, ৪৩টিতে পানি কমেছে এবং ৫টি স্টেশনে পানির স্তর অপরিবর্তিত রয়েছে। এছাড়া তিস্তা নদীর ডালিয়া, কাউনিয়া ও তারাপুর; কুশিয়ারা নদীর শেরপুর; সুরমা নদীর কানাইঘাট, ছাতক ও সুনামগঞ্জ; সোমেশ্বরী নদীর কলমাকান্দা এবং ছোট ফেনী নদীর কোম্পানীগঞ্জ স্টেশনে পানি সতর্কসীমার কাছাকাছি অবস্থান করছে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জিতে ১০৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একই সময়ে দেশের মধ্যে সর্বোচ্চ ২০৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে চট্টগ্রামে। আগামী কয়েক দিনের সম্ভাব্য বন্যা পরিস্থিতি এবং নদীর পানির গতিপ্রকৃতি উজান ও দেশের অভ্যন্তরে বৃষ্টিপাতের ধারাবাহিকতার ওপর নির্ভর করবে বলে জানিয়েছে সংস্থাটি।
মরক্কোর বিপক্ষে ২-০ গোলের জয়ে বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স। বোস্টন স্টেডিয়ামে এমবাপ্পে ও দেম্বেলের…
বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে আগামী ১১ জুলাই অনুষ্ঠিতব্য…
টানা কয়েকদিনের বৃষ্টিতেও রাজধানীর কাঁচাবাজারে সবজির সরবরাহ স্বাভাবিক রয়েছে। অধিকাংশ সবজি ৫০ থেকে ৬০ টাকায়…
দেশের উত্তরাঞ্চলে নৌযোগাযোগ ও যাত্রীসেবা উন্নয়নের লক্ষ্যে যমুনা নদীর তীরে বগুড়ার সারিয়াকান্দি ও ধুনটকে নতুন…
টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে খোয়াই নদের বাঁধ ভেঙে হবিগঞ্জের অন্তত…
কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল অনলাইনে আপলোড করায় সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মো. মেহতাব…
This website uses cookies.