বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতির পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমান পরীক্ষার আগামী ১১ জুলাইয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শুক্রবার (১০ জুলাই) এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
স্থগিত হওয়া এই পরীক্ষাটি ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (বিষয় কোড-২৭৫)’ হিসেবে পরিচিত। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন পাঁচটি জেলা—চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবানের সকল পরীক্ষাকেন্দ্রে এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, স্থগিত হওয়া এই পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে।
বিদ্যুৎ বিভ্রাটের কারণে অনলাইনে তথ্য আদান-প্রদান ব্যাহত হতে পারে—এমন আশঙ্কায় বোর্ড পরীক্ষাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা দিয়েছে। তারা যেন মাইকিংয়ের মাধ্যমে পরীক্ষার্থী ও অভিভাবকদের এই স্থগিতাদেশের বিষয়টি অবহিত করেন, যাতে কোনো শিক্ষার্থী অজ্ঞাতসারে কেন্দ্রে উপস্থিত না হন। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এই সিদ্ধান্তে বন্যাকবলিত এলাকার হাজারো পরীক্ষার্থী সাময়িক স্বস্তি পেলেও, তাদের এখন নতুন তারিখের জন্য অপেক্ষা করতে হবে।
সরকারবিরোধী চক্রান্ত, সহিংস উসকানি ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগে মামলায় গ্রেপ্তার অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তার…
ঢাকার নবাব পরিবারের বাসভবন আহসান মঞ্জিলের জাদুঘরে পাঁচটি প্রাচীন লোহার সিন্দুক রাখা আছে। এর মধ্যে…
দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শিশুসহ আরও চারজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন…
সৌদি আরবের বিমানবন্দরগুলোতে বিধিনিষেধের কারণে ঢাকা থেকে পরিচালিত ৫১টি ফ্লাইট বাতিল বা স্থগিত করা হয়েছে।…
মধ্যপ্রাচ্যের চলমান উত্তপ্ত পরিস্থিতির কারণে সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিদের স্থানীয় আইন মেনে চলা ও সর্বোচ্চ…
আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে চট্টগ্রামের লোহাগাড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি…
This website uses cookies.