মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির প্রেক্ষাপটে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকার এবং স্থানীয় আইন ও বিধিবিধান যথাযথভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস। আজ সোমবার প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে দূতাবাস এ সংক্রান্ত নির্দেশনা দেয়।
বিজ্ঞপ্তিতে প্রবাসীদের ঝুঁকিপূর্ণ ও জনবহুল এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। সেই সঙ্গে চলমান পরিস্থিতিতে সবাইকে সতর্ক থাকতে এবং নিজেদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করতে বলা হয়েছে।
সৌদি আরবের প্রচলিত আইন অনুযায়ী, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি সম্পর্কিত যেকোনো তথ্য, ছবি বা ভিডিও ধারণ, আদান-প্রদান এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা শাস্তিযোগ্য অপরাধ। এ বিষয়ে কঠোর সতর্কতা জারি করে দূতাবাস জানিয়েছে, ফেসবুক, ইউটিউব, এক্সসহ যেকোনো সামাজিক যোগাযোগমাধ্যমে স্পর্শকাতর তথ্য বা ছবি প্রকাশ করা থেকে বিরত থাকতে হবে। এছাড়া মুঠোফোনে এ ধরনের ছবি বা ভিডিও সংরক্ষণ কিংবা অন্যদের সঙ্গে শেয়ার করা থেকেও প্রবাসীদের নিষেধ করা হয়েছে।
এদিকে হুতিদের হামলার জেরে সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরসহ দুটি বিমানবন্দরে আজ সোমবার ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। এই উত্তপ্ত পরিস্থিতির কারণে যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া, জাপান, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডসহ বিশ্বের বেশ কয়েকটি দেশ তাদের নাগরিকদের সৌদি আরব ভ্রমণের বিষয়ে সতর্কতা জারি করেছে।
জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য দূতাবাসের পক্ষ থেকে কয়েকটি হটলাইন নম্বর দেওয়া হয়েছে। এর মধ্যে শ্রমসংক্রান্ত টোল ফ্রি নম্বর ৮০০১০০০১২৫, পাসপোর্টসংক্রান্ত টোল ফ্রি নম্বর ৮০০১০০০১২৬, ডিপ্লোমেটিক উইংয়ের জন্য ৮০০১০০০১২৪ এবং মৃত্যুসংক্রান্ত হটলাইন নম্বর +৯৬৬৫৭০২১২১৮০।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি শান্তি, স্থিতিশীলতা ও আইনের শাসন প্রতিষ্ঠায় বিশ্বাসী।…
যুক্তরাজ্যে সমকামী পরিচয়ে ভুয়া আশ্রয় আবেদনের অভিযোগে বাংলাদেশি সংগীতশিল্পী সাজ্জাদ মিয়াসহ কয়েকজনকে গ্রেপ্তার করেছে ব্রিটিশ…
আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদযাপনের লক্ষ্যে রংপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে আয়োজিত মতবিনিময়…
কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যা মামলায় আটক রিয়াজ উদ্দিন রাজুকে নিজেদের হেফাজতে নেয়নি…
ঢাকা-১৭ আসনের হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ধর্মের ভিত্তিতে নয়, নাগরিক…
বলিউড অভিনেতা রণবীর সিং নিজের গাড়ির সংগ্রহে যুক্ত করেছেন বিএমডব্লিউ আই৭ মডেলের একটি বিলাসবহুল বৈদ্যুতিক…
This website uses cookies.