Header Premium (728×90)

Categories: বিনোদন

৪১ বছর বয়সে দ্বিতীয়বার মা হতে চলেছেন মাহিরা খান

জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান দ্বিতীয়বারের মতো মা হতে চলেছেন। ৪১ বছর বয়সী এই তারকা টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (টিআইএফএফ) অংশগ্রহণের সময় সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বেবি বাম্পের ছবি পোস্ট করে ভক্তদের এই সুখবর জানিয়েছেন।

প্রকাশিত ছবিতে মাহিরাকে সাদা রঙের একটি ঢিলেঢালা গাউন পরা অবস্থায় দেখা যায়। হাস্যোজ্জ্বল মাহিরা এক হাত পেটের ওপর রেখে দাঁড়িয়ে ছিলেন, যেখানে তার বেবি বাম্প স্পষ্ট বোঝা যাচ্ছিল। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, “আমরা পরিকল্পনা করি, আর তারপর আসে আল্লাহর পরিকল্পনা।”

এই ঘোষণা এমন এক সময়ে এল, যখন মাহিরা টরন্টো চলচ্চিত্র উৎসবের ‘কমিউনিটি ইমপ্যাক্ট’ আয়োজনে একটি আলোচনা পরিচালনা করছিলেন। একই উৎসবে চলচ্চিত্রে অবদানের জন্য তাকে বিশেষভাবে সম্মানিতও করা হয়। উল্লেখ্য, ২০১৬ সালে শাহরুখ খানের বিপরীতে ‘রইস’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হওয়ার প্রায় এক দশক পর মাহিরা এবার টিফ-এ উপস্থিত হলেন।

২০২৩ সালের অক্টোবরে ব্যবসায়ী সেলিম করিমকে বিয়ে করেন মাহিরা। এটি তাদের দুজনের প্রথম সন্তান। তবে মাহিরার এটি দ্বিতীয় সন্তান। তার প্রথম সংসারে আলী আসকারির সঙ্গে ১৭ বছর বয়সী আজলান নামে এক ছেলে রয়েছে। মাহিরার দ্বিতীয় বিয়ের সময় আজলান মায়ের পাশে থেকে তাকে বিয়ের আসরে নিয়ে গিয়েছিল।

কাজের ক্ষেত্রে মাহিরা খানকে সর্বশেষ বিলাল আতিফ খান পরিচালিত উর্দু চলচ্চিত্র ‘আগ লাগায় বস্তি মে’-তে দেখা গিয়েছিল। সেই ছবিতে পুরুষ প্রধান চরিত্রে অভিনয় করেছেন ফাহাদ মুস্তাফা। এছাড়া ছবিতে আরও অভিনয় করেছেন জাভেদ শেখ, তবিশ হাশমি, সালাহউদ্দিন তুনিও, আলী আবদুল্লাহ, সামরা শেহজাদি ও হাফিজ রেজা আহমেদ।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

যুক্তরাষ্ট্রের চাপের কাছে নতি স্বীকার করবে না ইরান: পেজেশকিয়ান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট করেছেন যে, ইরান যুক্তরাষ্ট্রের চাপের…

5 minutes ago

নিউইয়র্কে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যান সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে জনস্বাস্থ্য ও…

16 minutes ago

মাদারগঞ্জে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারে অনিয়মের অভিযোগে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ…

5 hours ago

নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে…

5 hours ago

নিউ ইয়র্কে নামছে না নেতানিয়াহুর উড়োজাহাজ

যুক্তরাষ্ট্র সফরকালে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছেন না ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন…

5 hours ago

মূল্যস্ফীতির চাপে নীতি সুদহার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় ব্যাংক

সার্বিক মূল্যস্ফীতি নিম্নমুখী প্রবণতায় থাকলেও তা চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার বেশি হওয়ায় নীতি সুদহার অপরিবর্তিত রেখেছে…

5 hours ago

This website uses cookies.