গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে স্থানীয় সরকারকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি। রোববার দুপুরে বঙ্গভবনে দেশের ৩৩টি জেলা পরিষদের প্রশাসকদের সাথে সৌজন্য সাক্ষাতের সময় তিনি এ মন্তব্য করেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম এই সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন।
রাষ্ট্রপতি স্থানীয় সরকারকে গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি হিসেবে অভিহিত করেন। তিনি জেলা পরিষদের প্রশাসকদের প্রতি ফ্যাসিবাদী আমলের রেখে যাওয়া দুর্নীতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানান এবং এ বিষয়ে সক্রিয় ও সজাগ থেকে কাজ করার নির্দেশনা দেন। এছাড়া জেলা পরিষদগুলোর উন্নয়নমূলক কর্মকাণ্ডে গতিশীলতা আনা, স্থানীয় পর্যায়ে নাগরিক সেবা নিশ্চিত করা এবং প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।
সাক্ষাতের সময় জেলা পরিষদের প্রশাসকরা তাদের পদমর্যাদা বৃদ্ধিসহ বিভিন্ন দাবি রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন। তাদের আশ্বস্ত করে রাষ্ট্রপতি বলেন, এই সরকার জনগণের সরকার এবং সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। তিনি আরও উল্লেখ করেন যে, ক্ষমতা বিকেন্দ্রীকরণের মাধ্যমে স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে বর্তমান সরকার গুরুত্বসহকারে কাজ করছে।
একইসঙ্গে, গণতন্ত্র পুনরুদ্ধার ও দীর্ঘকাল ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে জেলা পরিষদের প্রশাসকদের সক্রিয় অংশগ্রহণের কথা রাষ্ট্রপতি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।
আজ রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে দেশের ৩৩টি জেলা পরিষদের প্রশাসকগণ রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাত করলে তিনি এ কথা বলেন।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সার কিনতে গিয়ে মামলার আসামি হয়ে ৮ দিন কারাবাস করতে হয়েছে আল আমিন…
চট্টগ্রামের পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে দুই লাখ টাকা ঘুষ নেওয়ার সময় সাব-রেজিস্ট্রারসহ তিনজনকে হাতেনাতে আটক করেছে…
হলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দ্য ব্যাটম্যান পার্ট টু’ সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে ও বড় পরিসরে নির্মিত…
কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন সংস্থা ও প্রকল্পে কর্মরত বিতর্কিত কর্মকর্তা ও প্রকল্প পরিচালকদের (পিডি) অতীত…
এশিয়ান গেমসের পুরুষ কাবাডিতে শক্তিশালী ভারতের মুখোমুখি হয়ে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। জাপানের টোকাই সিটিজেন…
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কের গেড়াখোলা ব্রীজ এলাকায় বাসের ধাক্কায় আকরাম বিশ্বাস নামে এক পথচারী…
This website uses cookies.