টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন নিয়ে দীর্ঘ সময় ধরে নানা আলোচনা ও সমালোচনা চলছে। বিশেষ করে তার তিনটি বিয়ে এবং বিচ্ছেদ নিয়ে তাকে বারবার বিভিন্ন মন্তব্যের মুখে পড়তে হয়েছে। সম্প্রতি ‘স্ট্রেট আপ উইথ শ্রী’ পডকাস্টে হাজির হয়ে শ্রাবন্তী তার জীবনের সেই কঠিন ও অন্ধকার সময়ের কথা তুলে ধরেন। তিনি জানান, ব্যক্তিগত সম্পর্কের বারবার পাওয়া আঘাত তাকে মানসিকভাবে এতটাই ভেঙে দিয়েছিল যে, একাধিকবার তার মনে হয়েছিল নিজেকে শেষ করে দেন। তিনি বলেন, অনেক সময় মনে হয়েছে নিজেকে শেষ করে দিই। কিন্তু পরে আবার ভেবেছেন, কেন শেষ করবেন? শুধুমাত্র একটি ভুল পছন্দের কারণে জীবন শেষ করে দেওয়াটা যুক্তিযুক্ত নয়।
শ্রাবন্তীর ব্যক্তিগত জীবনের প্রেক্ষাপট বিশ্লেষণ করলে দেখা যায়, ২০০৩ সালে খুব অল্প বয়সেই তিনি পরিচালক রাজীব বিশ্বাসকে বিয়ে করেন। দীর্ঘ দাম্পত্য জীবনের পর ২০১৬ সালে তাদের বিচ্ছেদ হয়। এই সংসারে তাদের অভিমন্যু নামে এক পুত্রসন্তান রয়েছে, যে বিচ্ছেদের পর থেকে মায়ের সঙ্গেই থাকছে। প্রথম বিয়ের বিচ্ছেদের পর খুব দ্রুতই মডেল কৃষাণের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন শ্রাবন্তী এবং ২০১৬ সালেই তারা বিয়ে করেন। তবে সেই সম্পর্কও এক বছরের বেশি টেকেনি। এরপর ২০১৯ সালে অভিনেত্রী অনেকটা গোপনেই ফিটনেস ট্রেনার রোশন সিংকে বিয়ে করেন। কিন্তু বিয়ের কিছুদিনের মধ্যেই তাদের সম্পর্কের অবনতি ঘটে এবং দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ২০২৫ সালের এপ্রিলে রোশন সিংয়ের সঙ্গে তার বিচ্ছেদ সম্পন্ন হয়।
প্রেম, বিয়ে ও বিচ্ছেদের বাইরেও বিভিন্ন সময় শ্রাবন্তীর নাম একাধিক ব্যক্তির সঙ্গে জড়িয়েছে। এসব বিষয়ে প্রশ্ন করা হলে তিনি সবসময়ই জানান যে, বর্তমানে তার মূল মনোযোগ কাজের দিকে। অভিনয়ের পাশাপাশি তিনি রাজনীতিতেও যুক্ত হয়েছেন। ব্যক্তিজীবনের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রায়ই সমালোচনার মুখে পড়তে হয় এই অভিনেত্রীকে।
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারে অনিয়মের অভিযোগে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ…
রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে…
যুক্তরাষ্ট্র সফরকালে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছেন না ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন…
সার্বিক মূল্যস্ফীতি নিম্নমুখী প্রবণতায় থাকলেও তা চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার বেশি হওয়ায় নীতি সুদহার অপরিবর্তিত রেখেছে…
আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে বিদেশি ট্রেডিং পার্টনার ব্যাংকের নামে প্রারম্ভিক জমা ছাড়াই টাকা ভস্ট্র অ্যাকাউন্ট…
পাকিস্তান ও চীনের মধ্যে স্বাক্ষরিত নতুন সীমান্ত চুক্তিকে আইনি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ভারত। বিতর্কিত…
This website uses cookies.