Header Premium (728×90)

Categories: বিনোদন

রাজনীতি ছেড়ে অভিনয়ে ফিরতে নিজেই কাজ চেয়েছিলেন স্মৃতি ইরানি

দীর্ঘ সময় রাজনীতির মঞ্চে সক্রিয় থাকার পর ২০২৪ সালের লোকসভা নির্বাচনে পরাজয়ের পর স্মৃতি ইরানির জীবনের সমীকরণ বদলে গেছে। কেন্দ্রীয় মন্ত্রিসভার দায়িত্ব পালন করা এই অভিনেত্রী-রাজনীতিক এখন আবারো ফিরে এসেছেন বিনোদনের পরিচিত জগতে। সম্প্রতি এক সাক্ষাৎকারে স্মৃতি ইরানি জানিয়েছেন, অভিনয় জগতে ফেরার সিদ্ধান্ত নেওয়ার পর তিনি নিজেই অনেকের কাছে কাজের সুযোগ চেয়েছিলেন।

স্মৃতি ইরানি জানান, তিনি সরাসরি ‘জিয়োহটস্টার’ এবং ‘স্টার’-এর ভাইস চেয়ারম্যান উদয় শঙ্করের সঙ্গে যোগাযোগ করেন। ‘কিউকি সাস ভী কভী বহু থী’ ধারাবাহিকের সুবাদে উদয় শঙ্করের সঙ্গে তার দীর্ঘদিনের পরিচয় ছিল। ফোন করে স্মৃতি অকপটে তাকে জানিয়েছিলেন যে তিনি কর্মহীন এবং বিনোদন জগতে কোনো সুযোগ পাওয়া যায় কি না তা জানতে চেয়েছিলেন। স্মৃতি ইরানির কাছ থেকে এমন ফোন পেয়ে উদয় শঙ্কর কিছুটা অবাকই হয়েছিলেন, কারণ সেই সময় তিনি বিদেশে ছিলেন। একজন সাবেক কেন্দ্রীয় মন্ত্রী নিজে ফোন করে কাজ চাইছেন—বিষয়টি তার কাছে বিস্ময়ের হলেও, তিনি স্মৃতির সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত হতে চেয়েছিলেন।

তবে নিজের পুরোনো পেশায় ফিরে আসায় কোনো অস্বস্তি বোধ করেননি স্মৃতি ইরানি। তিনি মনে করেন, যে পেশায় একসময় কাজ করেছেন, প্রয়োজনের মুহূর্তে সেখানে ফিরে যাওয়া লজ্জার কিছু নয়। বরং এই প্রত্যাবর্তন তাকে প্রত্যাশার চেয়েও বেশি স্বাধীনতা দিয়েছে। দীর্ঘদিন ছোটপর্দা থেকে দূরে থাকার পর ‘কিঁউকি সাস ভী কভী বহু থী ২’-এর সেটে ফেরার মাধ্যমে রাজনীতির দীর্ঘ অধ্যায়ের পর অভিনয়ের জগতে তার এই ফিরে আসা কেবল পর্দায় ফেরা নয়, বরং জীবনের একটি নতুন অধ্যায়ের সূচনা।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন…

13 minutes ago

নিউইয়র্কে মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক

জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান গেটস ফাউন্ডেশন, ভিসা ফাউন্ডেশনসহ বিভিন্ন…

37 minutes ago

ডেঙ্গু ও হাম প্রতিরোধে ব্যর্থতার সুযোগ নেই: রুহুল আমিন হাওলাদার

ডেঙ্গু ও হামে মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে জাতীয় পার্টির মহাসচিব এ বি এম…

39 minutes ago

রোহিঙ্গা সংকট নিরসনে পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর

নিউইয়র্কে আয়োজিত জাতিসংঘের এক বৈঠকে রোহিঙ্গা সংকট নিরসনে পাঁচটি জরুরি পদক্ষেপের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক…

42 minutes ago

নাটোর সদর উপজেলায় বক্তব্য দেওয়ার সময় মারা গেলেন মাদ্রাসা শিক্ষক

নাটোর সদর উপজেলার জংলি ফাজিল মাদ্রাসার প্রভাষক ও ছাত্রশিবিরের সাবেক ইউনিয়ন সভাপতি নূর হোসেন একটি…

49 minutes ago

রোহিঙ্গা প্রত্যাবাসনে পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর

রোহিঙ্গাদের দ্রুত ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে পাঁচ দফা প্রস্তাব পেশ করেছেন…

51 minutes ago

This website uses cookies.