ফুটবল বিশ্বের চিরপ্রতিদ্বন্দ্বী দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে দীর্ঘ ২১ বছর ধরে চলছে শ্রেষ্ঠত্বের বিতর্ক। এই সময়ে তারা একে অপরের বিপক্ষে লড়েছেন ৩৭ বার এবং ব্যক্তিগত অর্জনে ভাগ করে নিয়েছেন ১৩টি ব্যালন ডি’অর। এবার এই দুই কিংবদন্তিকে একই ম্যাচে খেলতে দেখার একটি সম্ভাবনা তৈরি হয়েছে।
আর্জেন্টিনার সাবেক তারকা ফুটবলার কার্লোস তেভেজ তার বিদায়ী ম্যাচটি আয়োজন করার পরিকল্পনা করছেন। এই ম্যাচটি লা বোম্বোনেরায় আয়োজনের বিষয়ে তিনি বোকা জুনিয়র্সের সভাপতি হুয়ান রোমান রিকেলমের সঙ্গে আলোচনা করেছেন। তেভেজের সঙ্গে অতীতে খেলা রিকেলমে এই ম্যাচে অংশ নিতে সম্মতি জানিয়েছেন। তবে তেভেজ তার এই বিশেষ ম্যাচে মেসি ও রোনালদো দুজনকেই একই দলে পাওয়ার প্রবল ইচ্ছা প্রকাশ করেছেন।
একটি সাক্ষাৎকারে তেভেজ বলেন, “মেসি ও রোনালদোকে একসঙ্গে দেখতে চাই। চাই ওরা একসঙ্গে খেলুক। আমি ওদের নিয়ে আসব।” মেসি ও রোনালদোর সঙ্গে তেভেজের ব্যক্তিগত সুসম্পর্কের কারণে অনেকেই আশা করছেন যে তিনি তাদের রাজি করাতে সফল হবেন। যদি এটি বাস্তবে রূপ নেয়, তবে তা ফুটবলের ইতিহাসে এক অবিস্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে এবং আড়াই দশকের প্রতীক্ষার অবসান ঘটবে।
শুধু মেসি ও রোনালদোই নন, তেভেজের এই বিদায়ী ম্যাচে জিয়ানলুইগি বুফোঁ, লিয়োনার্দো বোনুচ্চি, জিয়োর্জিও চিয়েলিনি ও এডউইন ফান ডার সারের মতো তারকাদেরও দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখন দেখার বিষয়, দুই মহাতারকাকে এই ম্যাচে পাওয়া যায় কি না।
যুক্তরাষ্ট্রের প্রধান কেন্দ্রীয় তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) হাজারো কর্মকর্তা ও আবেদনকারীদের বিপুল…
তেলুগু তারকা নানির ক্যারিয়ারের শুরু থেকে বর্তমান পর্যন্ত যাত্রা, তার সম্পদের পরিমাণ, বিলাসবহুল গাড়ি ও…
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে কনজ্যুমারস এসোশিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। বিপিসির…
শিল্পের সত্য ও ইতিহাসের প্রেক্ষাপটে হেগেল ও মার্কসের নন্দনতত্ত্বের ভিন্নধর্মী দৃষ্টিভঙ্গি ও তাদের দর্শনের তুলনামূলক…
আওয়ামী লীগের নির্দেশে যারা অগ্নিসংযোগ ও বোমাবাজির মাধ্যমে দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে, তাদের কোনো…
জ্বালানি তেলের দাম বাড়ার ফলে পরিবহন ভাড়া বৃদ্ধির পাশাপাশি সবজিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে শুরু…
This website uses cookies.