গত জুলাই মাসে একটি সিনেমার অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে নিতম্বে গুরুতর চোট পান জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা। দীর্ঘ এই সময়টা তিনি বাড়িতে বিশ্রামে কাটিয়েছেন এবং এই সুযোগে স্বামী বিজয় দেবেরকোন্ডার সঙ্গে সময় কাটানোরও সুযোগ হয়েছে তার। তবে বর্তমানে অনেকটাই সুস্থ বোধ করলেও চিকিৎসকরা তাকে আরও কয়েক সপ্তাহ পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছিলেন। সেই পরামর্শ পুরোপুরি না মেনেই এবার কাজে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন এই অভিনেত্রী।
জানা গেছে, হায়দরাবাদে ‘রণবালী’ সিনেমার শুটিং সেটে ফিরছেন রাশমিকা। সিনেমাটির মুক্তির দিন ঘনিয়ে আসায় শেষ ১০ দিনের শুটিং বাকি রয়েছে তার। এরপর আরও দুটি সিনেমার কাজ হাতে রয়েছে অভিনেত্রীর। ব্যস্ত শুটিং সূচির কথা ভেবে আগামী কয়েক মাস নিয়ে কিছুটা দুশ্চিন্তায় রয়েছেন বলেও জানিয়েছেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে চোটের পরবর্তী সময় কাটানোর অভিজ্ঞতা নিয়ে রাশমিকা বলেন, এই সময়ে তিনি পর্যাপ্ত ঘুমিয়েছেন, পরিবারের সঙ্গে সময় কাটিয়েছেন এবং পাজল খেলেছেন। কাজে ফিরলে এই বিশ্রামের দিনগুলো তিনি মিস করবেন বলেও জানান।
ব্যক্তিগত জীবনের প্রসঙ্গে রাশমিকা জানান, চলতি বছরের ফেব্রুয়ারিতে বিয়ের পর টানা তিন মাস তাদের দেখাই হয়নি, শুধু ফোনে কথা হতো। চোটের কারণে এই বিরতি তাকে বিজয়ের সঙ্গে অনেকটা সময় কাটানোর সুযোগ করে দিয়েছে। তিনি বলেন, "ভাগ্যই যেন আমাকে বাড়িতে বন্দি করে দিল। একসঙ্গে এতটা সময় আমরা আগে কখনো কাটাইনি।"
তাদের পছন্দের বিনোদনের ভিন্নতা নিয়েও কথা বলেন অভিনেত্রী। বিজয় সাধারণত গুরুগম্ভীর সিনেমা ও সিরিজ দেখতে পছন্দ করেন, আর রাশমিকার পছন্দ কোরিয়ান সিরিজ। একসঙ্গে থাকার এই সময়ে তারা এখন পরস্পরের পছন্দের সিনেমা ও সিরিজ দেখছেন।
আঘাতের পর অন্যের ওপর নির্ভর করে থাকতে তার ভালো লাগেনি বলেও উল্লেখ করেন রাশমিকা। বিছানায় শুয়ে অন্যের সাহায্যের অপেক্ষা করা তার অপছন্দের হওয়ায়, চোট থাকা সত্ত্বেও নিজের কাজ নিজেই করার চেষ্টা করেছেন তিনি। রাশমিকার সঙ্গে সময় কাটাতে পেরে বিজয় দেবেরকোন্ডাও আনন্দিত বলে জানান অভিনেত্রী। যদিও জীবনের প্রতিটি মুহূর্তে রোমাঞ্চ খোঁজার বিষয়টি নিয়ে বিজয় কিছুটা আবেগপ্রবণ হয়ে মজা করে বলেছেন, পরেরবার যেন চোট না পেয়েই এমন ছুটির সুযোগ আসে।
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের মতো প্রচলিত বাজারে চাহিদা সীমিত হওয়ায় লাতিন আমেরিকার দেশগুলোতে নতুন বাজার…
২০২৬-২৭ অর্থবছরের জুলাই ও আগস্ট মাসে বাংলাদেশ ৬৯ কোটি ৮৯ লাখ ২০ হাজার ডলার বা…
আগামী অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হতে যাচ্ছে। ডারউইনে পুরুষ দলের হার…
বিএনপি সরকারের সংবিধান সংশোধনের নামে নতুন গণভোট আয়োজনের পরিকল্পনাকে জাতির সাথে তামাশা ও স্বৈরতন্ত্রের আলামত…
নিজের স্টুডিওতে হামলার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর করা মন্তব্যের কড়া জবাব দিয়েছেন ইউটিউবার সালমান মুক্তাদির। তিনি বলেন,…
আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে শিশু-কিশোর উপযোগী আটটি নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।
This website uses cookies.