Header Premium (728×90)

Categories: জাতীয়

শিক্ষা মন্ত্রণালয়কে ইবাদতের মন্ত্রণালয় মনে করেন শিক্ষামন্ত্রী এহছানুল হক

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন শিক্ষা মন্ত্রণালয়কে ‘ইবাদতের মন্ত্রণালয়’ হিসেবে অভিহিত করেছেন। তিনি মনে করেন, এই মন্ত্রণালয়ে নিষ্ঠার সঙ্গে কাজ করতে পারলে তা ‘সদকায়ে জারিয়া’ হিসেবে গণ্য হবে। শুক্রবার রাজধানীর একটি হোটেলে বিশ্বসাহিত্য কেন্দ্র ও বিকাশ আয়োজিত ‘যৌথ উদ্যোগে বইপড়া কর্মসূচির ১২ বছর’ পূর্তি উপলক্ষে আয়োজিত প্রীতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের অধীনে কাজ করার সময় তিনি তিনটি বিষয়কে গুরুত্ব দিচ্ছেন—শিক্ষা, শিক্ষা এবং শিক্ষা। শিক্ষাকে জাতির উন্নয়নের চাবিকাঠি উল্লেখ করে তিনি বলেন, আমি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছি। অন্য কোনো মন্ত্রণালয়ের মতো আমি একে দেখি না। আমি এই দায়িত্বকে ইবাদত মনে করি। এই বিশ্বাস থেকেই আমি কাজ করছি। আমার বিশ্বাস, এই মন্ত্রণালয়ে সঠিকভাবে কাজ করলে জাতি গঠন সম্ভব এবং এর মাধ্যমে যারা উপকৃত হবে, তারা আমার আত্মার জন্য দোয়া করবে, যা সাদকায়ে জারিয়া হবে।

অনুষ্ঠানে তরুণ প্রজন্মকে মোবাইল ও মাদকাসক্তি থেকে দূরে রাখতে বই পড়ার অভ্যাসের ওপর বিশেষ জোর দেন এহছানুল হক মিলন।

বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সাঈদ ভিডিও বার্তায় বলেন, মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন তা পুনর্নির্মাণ করার চেষ্টা করে। বাবা-মায়েরা সন্তানদের উৎসাহ দিলে পরবর্তী প্রজন্ম সমৃদ্ধ হবে। তিনি আরও বলেন, কেবল দারিদ্র্যের কারণে কেউ জ্ঞান থেকে বঞ্চিত হবে—এটা অত্যন্ত দুঃখজনক। বাংলাদেশের জনসংখ্যা ও ভূগোলের সীমাবদ্ধতা সত্ত্বেও প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে চেষ্টা করলে উন্নয়ন সম্ভব।

বিকাশের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর বলেন, বিকাশ সম্পূর্ণ দেশীয় কার্যক্রম পরিচালনার মাধ্যমে কাজ করছে। শিক্ষার মান বজায় না রাখা দেশের জন্য বড় সংকট সৃষ্টি করতে পারে বলে তিনি সতর্ক করেন।

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০: ২৩আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০: ৩৩

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে বিশ্বসাহিত্য কেন্দ্র ও বিকাশ আয়োজিত ‘যৌথ উদ্যোগে বইপড়া কর্মসূচির ১২ বছর’ উদযাপন উপলক্ষে আয়োজিত প্রীতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

ইরানের প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় আন্তর্জাতিক বাজারে বাড়ল তেলের দাম

ইরানের শান্তি প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রত্যাখ্যান করার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম আবারও…

18 minutes ago

লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় ইজিবাইকের ৩ যাত্রী নিহত, আহত ৭

লালমনিরহাটের পাটগ্রামে ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী ইজিবাইকের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।

24 minutes ago

বাংলা কিউআর লেনদেনের বিরোধ নিষ্পত্তিতে বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা

বাংলা কিউআর লেনদেনে কোনো সমস্যা হলে গ্রাহককে আর আলাদাভাবে অভিযোগ করতে হবে না। ১ ডিসেম্বর…

30 minutes ago

শি জিনপিংকে মার্কিন অস্ত্র কেনার প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প: রাষ্ট্রদূত

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে যুক্তরাষ্ট্রের অস্ত্র কেনার প্রস্তাব দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। চীনে নিযুক্ত…

36 minutes ago

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৯

রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই…

37 minutes ago

অপারেটর নিয়োগের সরকারি আদেশ পাঁচ দিনেও পায়নি বিপিসি

আট হাজার কোটি টাকার এসপিএম প্রকল্পের অপারেটর নিয়োগের সিদ্ধান্ত চূড়ান্ত হলেও পাঁচ দিনেও সরকারি লিখিত…

40 minutes ago

This website uses cookies.