Header Premium (728×90)

Categories: বিনোদন

১৫ বছর পর যুক্তরাষ্ট্রে কনসার্টে গাইবেন সংগীতশিল্পী ঝিলিক

চ্যানেল আই সেরাকণ্ঠ প্রতিযোগিতার প্রথম আসরের চ্যাম্পিয়ন ঝিলিক দীর্ঘ ১৫ বছর পর আবারও যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। এর আগে ২০১১ সালে তিনি দেশটিতে শো করেছিলেন। দীর্ঘ দেড় যুগ ধরে সংগীতের সাথে যুক্ত ঝিলিক দেশ-বিদেশে নিয়মিত শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

যুক্তরাষ্ট্রে যাওয়ার উদ্দেশ্যে গতকালই দেশ ছেড়েছেন এই গায়িকা। এক মাসেরও বেশি সময়ের এই সফরে তিনি বিভিন্ন রাজ্যে প্রায় এক ডজন কনসার্টে গান পরিবেশন করবেন। ঝিলিক মানবজমিনকে জানান, শোর সংখ্যা ১২টি হলেও তা হয়তো বাড়তে পারে।

ভিসা সংক্রান্ত জটিলতার কারণে ঝিলিকের যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা থাকলেও খানিকটা বিলম্ব হয়। বর্তমানে জনপ্রিয় দুই সংগীতশিল্পী ইমরান ও কনা যুক্তরাষ্ট্রে সফর করছেন, তাদের সাথেই ঝিলিক যোগ দেবেন। দেশি এন্টারটেইনমেন্টের আয়োজনে এই কনসার্টগুলো অনুষ্ঠিত হচ্ছে।

প্রবাসীদের সামনে গান গাওয়ার অনুভূতি নিয়ে ঝিলিক বলেন, প্রবাসীদের সামনে গান গাইতে সব সময় আলাদা অনুভূতি কাজ করে। তারা দেশের বাইরে থাকলেও দেশের গানের প্রতি বরাবরই তাদের টান অন্যরকম। সফর শেষ করে দেশে ফিরেই তিনি নতুন গানে ব্যস্ত হওয়ার কথা জানিয়েছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

Recent Posts

লঞ্চ ভাড়া ৬০ শতাংশ বাড়ানোর দাবি মালিকদের

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী যাত্রীবাহী লঞ্চের ভাড়া ৫১ থেকে ৬০ শতাংশ…

2 minutes ago

যুদ্ধ জিতলে লুটের মালে বিজয়ীরই অধিকার, জাতিসংঘে ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘের সাধারণ পরিষদে দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে, যুদ্ধে জয়ী হলে পরাজিত…

11 minutes ago

বগুড়া সিটি কর্পোরেশনের দুই প্রশাসনিক পদে সেনা কর্মকর্তাদের নিয়োগ

বগুড়া সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা পদে বাংলাদেশ সেনাবাহিনীর দুই…

20 minutes ago

জাতিসংঘের বিকল্প কেবলই কল্পনাতীত: ড. খলিলুর রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান বলেছেন, জাতিসংঘ নিখুঁত নয়, তবে এটি অপরিহার্য এবং…

27 minutes ago

পুলিশের দাবি উন্নতি, বাস্তবে জনমনে নিরাপত্তাহীনতা ও উৎকণ্ঠা

পুলিশ সদর দপ্তরের প্রতিবেদনে আইনশৃঙ্খলার দৃশ্যমান উন্নতির দাবি করা হলেও বাস্তবে চুরি, ছিনতাই, চাঁদাবাজি ও…

33 minutes ago

পাকিস্তানে অনলাইনে যৌন নিপীড়নের ফাঁদে ১৫ লাখ শিশু

ইউনিসেফের তথ্যমতে, পাকিস্তানে গত এক বছরে আনুমানিক ১৫ লাখ শিশু অনলাইনে যৌন নিপীড়নের শিকার হয়েছে।…

43 minutes ago

This website uses cookies.