Header Premium (728×90)

Categories: বিনোদন

৪০ বছর আগের স্মৃতি, সোহেল রানাকে দামি ঘড়ি উপহার রুবেলের

প্রায় চার দশক আগে বড় ভাই চিত্রনায়ক মাসুদ পারভেজ সোহেল রানার একটি ছোট্ট ইচ্ছার কথা মনে রেখেছিলেন ছোট ভাই মাসুম পারভেজ রুবেল। এত বছর পর বড় ভাইয়ের সেই পুরোনো পছন্দের কথা মনে রেখে তাঁকে একটি দামি ঘড়ি উপহার দিয়েছেন রুবেল। ছোট ভাইয়ের এই ভালোবাসার উপহারে আবেগাপ্লুত হয়ে পড়েছেন সোহেল রানা।

ঘটনাটি প্রায় ৪০ বছর আগের। চিকিৎসার জন্য সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে গিয়েছিলেন সোহেল রানা। সঙ্গে ছিলেন ছোট ভাই রুবেল ও পরিচালক শহীদুল ইসলাম খোকন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হোটেল থেকে বিকেলে বের হয়ে তাঁরা একটি ঘড়ির দোকানে গিয়েছিলেন। সোহেল রানা জানান, সেই সময়ে তাঁর হাতে প্রায় ৩০ হাজার টাকা দামের একটি রাডো ঘড়ি ছিল। শোরুমে তাঁকে পাতেক ফিলিপ ব্র্যান্ডের একটি ঘড়ি দেখানো হয়, যার দাম ছিল সাড়ে সাত লাখ টাকা। সেই সময়ে দাম শুনে হতবাক হয়ে তিনি শেষ পর্যন্ত ৫০ হাজার টাকা দিয়ে বুচারার ব্র্যান্ডের একটি ঘড়ি কিনেছিলেন। তবে পাতেক ফিলিপ ঘড়িটির প্রতি তাঁর আগ্রহ ছোট ভাই রুবেলের নজর এড়ায়নি।

সোহেল রানা বলেন, 'বুচারার কিনলেও পাতেক ফিলিপ ব্র্যান্ডের ঘড়ি যে বারবার দেখছিলাম, এটা আমার ছোট ভাই খেয়াল করেছিল। আজ এত বছর পর সে শুধু আমার জন্য ঘড়ি কিনতে ব্যাংককে গেছে। আমি যে ঘড়িটা সেদিন দেখেছিলাম, ওটার দাম এখন কোটি ছাড়িয়েছে।'

গত বৃহস্পতিবার বিকেলে ঢাকার উত্তরায় সোহেল রানার বাসায় গিয়ে রুবেল তাঁকে চমকে দেন। সোহেল রানা জানান, কথা বলার এক পর্যায়ে রুবেল তাঁকে হাত বাড়াতে বলে এবং একটি প্যাকেট থেকে অসাধারণ একটি ঘড়ি বের করে পরিয়ে দেয়। রুবেল তখন জানায়, পাতেক ফিলিপ দিতে না পারলেও বড় ভাইয়ের শখের কথা মাথায় রেখে সে এই ঘড়িটি এনেছে।

উপহার পাওয়ার পর ছোট ভাইকে বুকে জড়িয়ে নেন সোহেল রানা। তাঁর কাছে এই উপহারের মূল্য টাকার অঙ্কে নয়, বরং এত বছর পরও ভাইয়ের মনে রাখা সেই ছোট্ট ইচ্ছার কারণেই অনেক বেশি। সোহেল রানা বলেন, 'টাকা বিচার্য বিষয় না, ছোট ভাই যে বড় ভাইয়ের চাওয়ার কথা মনে রেখেছে—এটা অনেক বড় ব্যাপার। যে ঘড়িটা এনেছে, সেটাও কিন্তু ওর সাধ্যের চেয়ে অনেক ওপরে।' সোহেল রানার সংগ্রহে আরও ঘড়ি থাকলেও রুবেলের দেওয়া এই ঘড়িটি এখন তাঁর কাছে বিশেষ গুরুত্ব বহন করছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

Recent Posts

টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে শীর্ষে পাকিস্তানের আবরার, পেছনে ফেললেন রশিদকে

পাকিস্তানের লেগ স্পিনার আবরার আহমেদ প্রথমবারের মতো আইসিসি টি-টোয়েন্টি বোলারদের র‍্যাংকিংয়ে শীর্ষে উঠেছেন। তিনি আফগানিস্তানের…

27 minutes ago

টানা সাত দিন কমল বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক বাজারে টানা সাত দিন ধরে জ্বালানি তেলের দাম কমছে। ব্রেন্ট ক্রুড ও ডব্লিউটিআই ক্রুডের…

34 minutes ago

মহানবী (সা.)-এর ইনসাফ: মানবজাতির জন্য অনুপম আদর্শ

মানবজাতির জন্য ন্যায় ও সাম্য প্রতিষ্ঠার এক অনুপম আদর্শ হিসেবে মহানবী মুহাম্মাদ (সা.)-এর জীবনকে তুলে…

37 minutes ago

মুকসুদপুরে পৃথক স্থান থেকে নারীসহ দুইজনের মরদেহ উদ্ধার

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় পৃথক স্থান থেকে এক নারীসহ দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায়…

1 hour ago

ইউপি নির্বাচনে প্রার্থীদের জামানত ৫ গুণ বাড়ালো ইসি

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান ও সদস্য পদের প্রার্থীদের জামানত পাঁচ গুণ বাড়িয়ে চূড়ান্ত গেজেট…

2 hours ago

মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রির নতুন সময়সূচি ঘোষণা

লিওনেল মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রির সময়সূচি দুই দিন পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন সময় অনুযায়ী…

2 hours ago

This website uses cookies.