চট্টগ্রাম বন্দরের কর্ণফুলী নদীর পতেঙ্গার লালদিয়ার চরে আজ রবিবার দেশের প্রথম শতভাগ বিদেশি বিনিয়োগে নির্মিতব্য কনটেইনার টার্মিনালের নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। সকাল ১১টায় লালদিয়া প্রোজেক্ট সাইটে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সেতু ও নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলমের।
২০২১ সালের জুনে বাংলাদেশ ও ডেনমার্কের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের ভিত্তিতে ৫৫০ মিলিয়ন ডলারের এই প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। বন্দর সংশ্লিষ্টদের মতে, এই টার্মিনালটি পূর্ণাঙ্গভাবে চালু হলে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি পণ্য পরিবহন খরচ কমে আসবে এবং আমদানি-রপ্তানি প্রক্রিয়ায় বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে।
বর্তমানে চট্টগ্রাম বন্দরে চারটি কনটেইনার টার্মিনাল সক্রিয় রয়েছে। লালদিয়ার চর টার্মিনালটি চালু হলে এটি হবে পঞ্চম টার্মিনাল, যা বছরে অতিরিক্ত ৮ লাখেরও বেশি কনটেইনার হ্যান্ডলিংয়ের সক্ষমতা যোগ করবে। প্রায় ৪৯.১৫ একর জমির ওপর নির্মিতব্য এই প্রকল্পের মূল টার্মিনালটি ৩২ একর জায়গায়, কনটেইনার ইয়ার্ড ৭.১৫ একর এবং ১০ একর জায়গায় ট্রাক পার্কিং ও প্রি-গেট সুবিধা থাকবে।
প্রকল্পের নকশা অনুযায়ী, ৬১৬ মিটার দীর্ঘ জেটি ও ১০ মিটার গভীরতার এই টার্মিনালে সর্বোচ্চ প্রায় ৬,০০০ টিইইউ (TEU) ধারণক্ষমতার কনটেইনারবাহী জাহাজ সরাসরি ভিড়তে পারবে, যা বন্দরের বর্তমান সক্ষমতার তুলনায় দ্বিগুণেরও বেশি। এছাড়া এখানে কনটেইনার উঠানো-নামানোর জন্য সাতটি জাহাজ ক্রেন এবং ইয়ার্ডে ৩২টি বিদ্যুৎচালিত রাবার-চাকা ক্রেন থাকবে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়াত হামিম জানিয়েছেন, এই প্রকল্পের মাধ্যমে কর্মসংস্থানের পাশাপাশি আধুনিক টার্মিনাল ব্যবস্থাপনা ও প্রযুক্তির ব্যবহার নিশ্চিত হবে, যা বাংলাদেশের সামগ্রিক বন্দর ব্যবস্থাপনাকে আরও এগিয়ে নেবে। এদিকে, প্রকল্পটি পরিচালনাকারী প্রতিষ্ঠান ‘এপিএম টার্মিনালস’ বিশ্বের ৬০টিরও বেশি দেশে তাদের কার্যক্রম পরিচালনা করছে। তারা লালদিয়াকে একটি আধুনিক, কম কার্বন নিঃসরণকারী ও জ্বালানি-সাশ্রয়ী মডেল টার্মিনাল হিসেবে গড়ে তুলতে চায়, যা দক্ষিণ এশিয়ায় একটি প্রদর্শনী প্রকল্প হিসেবে বিবেচিত হবে।
বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার…
শহরের যান্ত্রিকতা ও দূষণ যখন মানুষের জীবনকে জটিল করে তুলছে, তখন গ্রামের নির্মল পরিবেশ, সামাজিক…
কক্সবাজারের উখিয়ায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ১ লাখ ৪৯ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার…
ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামের অন্যতম বিপ্লবী ও প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৯৪তম আত্মাহুতি দিবস…
নিউ ইয়র্কে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে হরমুজ প্রণালীতে আটকে পড়া বাংলাদেশি জাহাজগুলো উদ্ধারে…
হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে তেহরান তার শর্তগুলো মেনে নিতে যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের সময়সীমা…
This website uses cookies.