গাজীপুর মহানগরীর গাছা থানাধীন রহিম সুপার মার্কেট এলাকায় দাম্পত্য কলহের জেরে এক ব্যক্তির পুরুষাঙ্গ কেটে দেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ পাওয়া গেছে। ২৮ আগস্ট, শনিবার ভোরে নিজ ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ব্যক্তির নাম আবু তালহা, যার বাড়ি নড়াইল জেলার সুমনু ডাঙ্গা গ্রামে। তিনি এবং তার স্ত্রী মিতু আক্তার মিনারা গত চার বছর ধরে গাছা থানার রহিম সুপার মার্কেট এলাকার সাবিনা ইয়াসমিনের বাড়িতে ভাড়া থাকতেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বিয়ের দীর্ঘ সময় পার হলেও ওই দম্পতির কোনো সন্তান ছিল না। এই কারণকে কেন্দ্র করে আবু তালহার পরিবারের পক্ষ থেকে তাকে দ্বিতীয় বিয়ের জন্য চাপ দেওয়া হচ্ছিল, যা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ ও কলহ চলছিল। এই বিরোধের জের ধরেই শনিবার ভোর আনুমানিক ৫টার দিকে ঘুমন্ত অবস্থায় আবু তালহার ওপর হামলা চালানো হয়। অভিযোগ রয়েছে, তার স্ত্রী মিনারা ধারালো অস্ত্র দিয়ে তার পুরুষাঙ্গ কেটে দেন।
আবু তালহার চিৎকারে আশপাশের ভাড়াটিয়ারা দ্রুত এগিয়ে এসে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন। প্রথমে তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
গাছা থানা পুলিশ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সংশ্লিষ্টদের বিষয়ে খোঁজখবর নিচ্ছে। এ বিষয়ে গাছা থানার পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল আউয়াল জানান, এখনো থানায় কোনো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়নি। ভুক্তভোগী বর্তমানে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশ জানিয়েছে।
শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার কথা মাথায় রেখে নভেম্বর-ডিসেম্বরের পরিবর্তে আগামী বছরের জানুয়ারি থেকে ইউনিয়ন পরিষদ (ইউপি)…
আফগানিস্তানের কান্দাহার, পাকতিয়া ও খোস্ত প্রদেশে পাকিস্তানি বাহিনীর বিমান হামলায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায়…
মধ্যপ্রাচ্যের সংকটের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে সরকার তা সমন্বয় করতে বাধ্য হয়েছে। পরিস্থিতি…
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষার্থীদের…
আন্দালুসের বিশিষ্ট সুফি সাধক আবু ইয়াকুব ইউসুফ ইবন ইয়াখলাফ আল-কুমির জীবন ও আধ্যাত্মিক সাধনার অনন্য…
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে মাদক ও সন্ত্রাসবিরোধী বিভিন্ন মামলায় ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।…
This website uses cookies.