Header Premium (728×90)

বিপিএল সংস্কারে একমত তিন ফ্র্যাঞ্চাইজি, নতুন মডেলে আয়োজনের পরিকল্পনা

বৃটিশ ম্যাগাজিন দ্য ক্রিকেটার্সের সাম্প্রতিক মূল্যায়নে বিশ্বের শীর্ষ ১০ ফ্র্যাঞ্চাইজি লীগের তালিকায় তলানীতে জায়গা পেয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল)। অব্যবস্থাপনা, আর্থিক অনিয়ম এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনার অভাবকে এই অবস্থার পেছনে দায়ী করা হয়েছে। এমন কলঙ্ক থেকে বেরিয়ে আসতে 'জোড়াতালির' বিপিএল আর আয়োজন করতে চায় না তামিম ইকবালের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সবকিছু নতুন করে গুছিয়ে একটি সাসটেইনেবল বা টেকসই মডেলে টুর্নামেন্ট ফেরানোর পরিকল্পনা করছে বোর্ড।

বোর্ডের এই সংস্কার পরিকল্পনার সঙ্গে একমত পোষণ করেছে লীগের তিন ফ্র্যাঞ্চাইজি—রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস ও রাজশাহী ওয়ারিয়র্স। বিপিএলের ভবিষ্যৎ রূপরেখা নিয়ে আলোচনার অংশ হিসেবে গতকাল তিন ফ্র্যাঞ্চাইজির মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। আজ ক্রিকেটারদের সংগঠন কোয়াব-এর সঙ্গেও এ বিষয়ে বৈঠক করার কথা রয়েছে তার। গত তিন আসরে বিসিবি প্রায় ৪০ কোটি টাকা লোকসান গুনেছে। এছাড়া পারিশ্রমিক না দেয়া, শেষ মুহূর্তে দল ছেড়ে দেয়া এবং ফিক্সিংয়ের মতো নেতিবাচক শিরোনামে জর্জরিত হয়েছে এই টুর্নামেন্ট।

বৈঠক শেষে রংপুর রাইডার্সের প্রধান নির্বাহী ইশতিয়াক সাদেক বলেন, বিসিবি একটি ছোট বিরতি নিয়েছে যাতে টুর্নামেন্টটি আরও সুন্দর ও টেকসই মডেলে করা যায়। তিনি জানান, তারা বিসিবির কাছে অন্তত ৫ বছরের একটি স্থায়ী সূচি বা ক্যালেন্ডার চেয়েছেন। আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ভিড়ে টপ ক্লাস ক্রিকেটারদের আনতে হলে আগেভাগেই চুক্তির সুযোগ থাকা জরুরি, যা দীর্ঘমেয়াদি পরিকল্পনা ছাড়া সম্ভব নয়।

ঢাকা ক্যাপিটালসের সিইও আতিক ফাহাদ জানান, নতুন মডেল তৈরির জন্য বিসিবি তাদের ২০ দিন সময় দেবে। তিনি স্পষ্ট করেন যে, গত দুই বছরের মতো অব্যবস্থাপনা থাকলে তারা আর থাকতে আগ্রহী নন, তবে নতুন মডেলে তারা অবশ্যই থাকবেন। গতবারের চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্সের সিইও মোকছেদুল কামাল বাবুও টুর্নামেন্টের ধারাবাহিকতা বজায় রাখার পক্ষে মত দিয়ে বলেন, বিসিবি, ফ্র্যাঞ্চাইজি ও খেলোয়াড়—সবার লাভের কথা চিন্তা করেই একটি ভালো মডেল তৈরি করা প্রয়োজন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

Recent Posts

শাহ আলীতে পলিথিন ব্যাগ থেকে নবজাতক উদ্ধার, ৯৯৯-এ ফোন

রাজধানীর শাহ আলী থানার ডি ব্লকের ৮ নম্বর সড়কের পাশে একটি কালো পলিথিনের ব্যাগ থেকে…

20 minutes ago

সৌদি আরবের বিভিন্ন এলাকায় সম্ভাব্য হামলার আশঙ্কায় উচ্চ সতর্কতা

সৌদি আরবের মক্কা নগরীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চলে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার আশঙ্কায় উচ্চ সতর্কতা…

25 minutes ago

রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাসুয়ার কোপে মা নিহত, বাবা আহত

রাজশাহীর মোহনপুরে মাদকাসক্ত ছেলের হাসুয়ার কোপে মা জান্নাতুন নিহত হয়েছেন। এ সময় বাবাকে কুপিয়ে জখম…

40 minutes ago

সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত গোবিপ্রবির ৫ শিক্ষার্থী

১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের পাঁচ শিক্ষার্থী সিভিল…

51 minutes ago

মক্কা-জেদ্দাসহ সৌদির বিভিন্ন এলাকায় সিভিল ডিফেন্সের সতর্কতা জারি

সৌদি আরবের পবিত্র নগরী মক্কাসহ দেশটির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় সম্ভাব্য বিপদ বা ঝুঁকির বিষয়ে…

1 hour ago

আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে জামায়াত অপচেষ্টা চালাচ্ছে। তিনি জামায়াত…

2 hours ago

This website uses cookies.