Header Premium (728×90)

গ্রেইস রিয়েল এস্টেটের এমডিকে প্রাণনাশের হুমকি, মুগদা থানায় জিডি

গ্রেইস রিয়েল এস্টেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান খান প্রাণনাশের হুমকি পাওয়ার অভিযোগ করেছেন। ফ্ল্যাট রেজিস্ট্রি সংক্রান্ত বিরোধের জেরে তাকে মোবাইল ফোনে এবং হোয়াটসঅ্যাপে বিভিন্ন সময়ে জোর করে তুলে নেওয়া ও বড় ধরনের ক্ষয়ক্ষতির হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে গত ২৭ আগস্ট তিনি মুগদা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডিতে মেহেদী হাসান উল্লেখ করেন, গত ২৬ আগস্ট দুপুর ১২টা ৯ মিনিটে মুগদা বিশ্বরোডের একটি ব্যবসাপ্রতিষ্ঠানে অবস্থানকালে তার মোবাইলে একটি অজ্ঞাত নম্বর থেকে কল আসে। কলদাতা নিজের পরিচয় গোপন রেখে দাবি করেন, তিনি আবু বকর ও ওমর শরীফ ডনের প্রতিনিধি। এরপরই তিনি তাকে হুমকি দেন। পরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হলে তাকে অকথ্য ভাষায় গালাগালি ও প্রাণনাশের ভয়ভীতি প্রদর্শন করা হয়। হুমকিদাতার পক্ষ থেকে তাকে ‘দশ মিনিটে তুলে নেওয়ার’ হুমকিও দেওয়া হয়েছে বলে জিডিতে উল্লেখ রয়েছে।

মেহেদী হাসান খানের দাবি, গ্রেইস রিয়েল এস্টেটের ‘জরিনা প্যালেস’ প্রকল্পের চতুর্থ তলার দুটি ফ্ল্যাট নিয়ে এই বিরোধের সূত্রপাত। তার অভিযোগ, কোম্পানির পরিচালক ওমর শরীফ ডন কৌশলে অন্য পরিচালক নাজমুল হাসান রাসেলকে ভুল বুঝিয়ে ফুফাতো ভাই আবু বকর মিঠু ও তৌহিদা আফরিনের কাছে ফ্ল্যাট দুটি নামমাত্র মূল্যে বিক্রির চুক্তি করান। ব্যবস্থাপনা পরিচালক হিসেবে তার অনুমোদন ছাড়া ফ্ল্যাট বিক্রির ক্ষমতা অন্য পরিচালকদের নেই। এ বিষয়ে অবগত থাকা সত্ত্বেও আবু বকর মিঠু ও তৌহিদা আফরিন কোনো যোগাযোগ করেননি বলে অভিযোগ তার।

পরবর্তীতে অফিসিয়াল চিঠির মাধ্যমে সংশ্লিষ্টদের চুক্তির অবৈধতা সম্পর্কে জানানো হয় এবং নতুন করে নিয়ম অনুযায়ী রেজিস্ট্রেশন সম্পন্ন করতে বলা হয়। এর পরপরই অজ্ঞাত নম্বর থেকে তাকে হুমকি দেওয়া শুরু হয়। বর্তমানে এই হুমকির কারণে তিনি ও তার পরিবার চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। মেহেদী হাসান জানান, হুমকিদাতার পরিচয় জানার জন্য তিনি বিভিন্ন ব্যক্তির মাধ্যমে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

Recent Posts

‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ মন্তব্য করা ওসি রাকিবুল গ্রেপ্তার

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল হাসানকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করা হয়েছে।…

13 minutes ago

অস্ট্রেলিয়ার স্বাস্থ্য পোর্টালে এআই এজেন্টের অননুমোদিত প্রবেশ, তীব্র উদ্বেগ

গত জুনে ওপেনএআইয়ের একটি এআই এজেন্ট অস্ট্রেলিয়ার সরকারি একটি স্বাস্থ্য ডেটা পোর্টালে অননুমোদিতভাবে প্রবেশ করে…

43 minutes ago

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ নতুন রোগী

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন…

49 minutes ago

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর

এশিয়ান গেমসে পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান।…

1 hour ago

ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, আদালতে হাজিরা ৯ অক্টোবর

বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের দুটি অভিযোগ আনা হয়েছে। আগামী ৯ অক্টোবর…

2 hours ago

বিকাশ, রবিসহ ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক

দেশের চারটি ডিজিটাল ব্যাংক স্থাপনের প্রাথমিক অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ। এর মধ্যে রয়েছে…

2 hours ago

This website uses cookies.