কন্নড় সুপারস্টার যশ অভিনীত আসন্ন সিনেমা ‘টক্সিক: আ ফেইরিটেল ফর গ্রোন-আপস’ মুক্তির আগেই বক্স অফিসে বড় ধরনের সাড়া ফেলেছে। আগামী ২৬ আগস্ট বিশ্বব্যাপী সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এর আগেই অগ্রিম টিকিট বিক্রিতে দারুণ গতি লক্ষ্য করা গেছে। গত ২১ আগস্ট ভারতে সিনেমাটির অগ্রিম বুকিং শুরু হওয়ার পর মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ২ লাখ ৬০ হাজারের বেশি টিকিট বিক্রি হয়েছে। ব্লক করা আসনসহ এই অগ্রিম বুকিং থেকে এখন পর্যন্ত আয়ের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১৯ কোটি ৪৪ লাখ রুপি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির তথ্য অনুযায়ী, শুধুমাত্র প্রথম দিনের অগ্রিম বুকিং থেকেই সিনেমাটি ১১ কোটি ৭৪ লাখ রুপি আয় করেছে। এর মধ্যে কন্নড় সংস্করণ থেকে ৭ কোটি ৭২ লাখ এবং হিন্দি সংস্করণ থেকে ৩ কোটি ৮৬ লাখ রুপি এসেছে। এছাড়া তামিল, তেলেগু ও মালয়ালম সংস্করণ থেকেও উল্লেখযোগ্য পরিমাণ আয় যুক্ত হয়েছে। রাজ্যভিত্তিক পরিসংখ্যানে এগিয়ে রয়েছে যশের নিজ রাজ্য কর্ণাটক। সেখানে এখন পর্যন্ত ১ লাখ ৬০ হাজার টিকিট বিক্রি হয়েছে, যা থেকে আয় প্রায় ৭ কোটি ৭২ লাখ রুপি। তালিকার পরবর্তী অবস্থানে রয়েছে মহারাষ্ট্র ও দিল্লি; যেখানে যথাক্রমে ১ কোটি ৮১ লাখ এবং ১ কোটি ১৯ লাখ রুপির টিকিট বিক্রি হয়েছে।
বুকিং চালুর প্রথম কয়েক ঘণ্টায় সিনেমাটি ব্যাপক জনপ্রিয়তা পায়। বুকমাইশো প্ল্যাটফর্মে শুরুর কয়েক ঘণ্টাতেই এক লাখের বেশি টিকিট বিক্রি হয়। বেঙ্গালুরুতে প্রতি ঘণ্টায় ২৫ হাজারের বেশি টিকিট বিক্রির তথ্য পাওয়া গেছে। তবে বক্স অফিস পর্যবেক্ষক সংস্থাগুলোর হিসাবে আয়ের ক্ষেত্রে কিছুটা ভিন্নতা রয়েছে। কোনো কোনো প্রতিবেদনে মোট আয় ১৯ কোটি ৬৬ লাখ রুপি এবং টিকিট বিক্রির সংখ্যা ২ লাখ ৭০ হাজারে পৌঁছানোর কথাও বলা হয়েছে।
দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও ‘টক্সিক’ নিয়ে দর্শকদের ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে সিনেমাটির অগ্রিম টিকিট বিক্রিতে ভালো সাড়া পাওয়া গেছে। গীতু মোহনদাস পরিচালিত এই সিনেমায় যশের সঙ্গে অভিনয় করেছেন কিয়ারা আদভানি, নয়নতারা, হুমা কুরেশি, তারা সুতারিয়া ও রুক্মিণী বসন্ত। সিনেমাটি ভারতের কেন্দ্রীয় চলচ্চিত্র সনদ বোর্ড থেকে প্রাপ্তবয়স্ক দর্শকদের জন্য ‘এ’ সনদ পেয়েছে এবং যুক্তরাজ্যেও ১৮ বছরের বেশি বয়সীদের জন্য অনুমোদিত হয়েছে। মুক্তির চার দিন আগেই প্রায় ২০ কোটি রুপির কাছাকাছি আয় করায় সিনেমাটি বড় উদ্বোধনী আয়ের সম্ভাবনা জাগিয়েছে, তবে প্রকৃত সাফল্য নির্ভর করবে মুক্তির পর দর্শক উপস্থিতির ওপর।
নেপালের পাহাড়ি এলাকায় গড় হিসাবের ওপর ভিত্তি করে তৈরি অবকাঠামো কেন চরম আবহাওয়ার মুখে বারবার…
তিব্বতে ভয়াবহ হিমবাহধস ও বন্যার রেশ কাটতে না কাটতেই ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে।…
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে দিল্লির সাউথ ব্লকের চাপ এবং তুরস্ক-সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা জোটকে…
বেসামরিক প্রশাসনে সামরিক বাহিনীর ব্যবহার এবং দেশের একমাত্র মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব কাঠামো নিয়ে বিতর্ক তৈরি…
সিলেটের শাহপরানে প্রবীণ ব্যবসায়ী শাহাবউদ্দিনকে নির্মমভাবে কুপিয়ে হত্যার রোমহর্ষক স্বীকারোক্তি দিয়েছে ঘাতক রেস্টুরেন্ট কর্মচারী জালাল…
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।…
This website uses cookies.