Header Premium (728×90)

Categories: বিনোদন

অনুমতি ছাড়া টাবুর ছবি ও কণ্ঠ ব্যবহারে আদালতের নিষেধাজ্ঞা

বলিউড অভিনেত্রী টাবুর নাম, ছবি, কণ্ঠস্বর এবং ব্যক্তিগত পরিচয় অনুমতি ছাড়া বাণিজ্যিক কাজে ব্যবহারের বিরুদ্ধে কঠোর আইনি অবস্থান নিয়েছেন দিল্লি হাইকোর্ট। বিচারপতি জ্যোতি সিংয়ের একক বেঞ্চ টাবুর ব্যক্তিত্ব ও প্রচার স্বত্ব রক্ষায় একটি অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করেছেন। আদালত গুগল, মেটা, এক্স এবং রেডিটসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মকে নির্দেশ দিয়েছেন যে, টাবুর নাম ও ছবি ব্যবহার করে তৈরি ১৫০টিরও বেশি অননুমোদিত ও বিভ্রান্তিকর লিংক যেন দ্রুত সরিয়ে নেওয়া হয়।

আদালতের নির্দেশে স্পষ্টভাবে বলা হয়েছে, টাবুর আসল নাম তাবাসসুম ফাতিমা হাশমি, তার মঞ্চনাম ‘টাবু’, স্থিরচিত্র, সিনেমার দৃশ্য, স্বাক্ষর এবং কণ্ঠস্বর কোনোভাবেই অনুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বা ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে তার চেহারা বা কণ্ঠস্বর বিকৃত করে কোনো কনটেন্ট তৈরি ও প্রচারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এছাড়া, টাবুর অনুমতি ছাড়া তার নাম বা ছবি ব্যবহার করে কোনো পণ্য বা মার্চেন্ডাইজ বিক্রির ওপরও বিধিনিষেধ দেওয়া হয়েছে।

সম্প্রতি এআই প্রযুক্তির অপব্যবহার করে টাবুর সিনেমার দৃশ্য ও সাক্ষাৎকার সম্পাদনা করে অশালীন ও বিকৃত কনটেন্ট তৈরির অভিযোগ সামনে আসে। পাশাপাশি, অভিনেত্রীর নামে ভুয়া ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলা, বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিতির জন্য মিথ্যা বুকিং দেওয়া এবং ভুয়া বক্তব্য ছড়িয়ে দেওয়ার ঘটনাও ঘটে। এসব কর্মকাণ্ডে তার দীর্ঘদিনের ভাবমূর্তি ও ব্যক্তিগত মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে দাবি করে টাবু আদালতের দ্বারস্থ হন। বিশ্বজুড়ে তারকাদের ব্যক্তিগত পরিচয় ও প্রচার স্বত্ব সুরক্ষার ক্ষেত্রে টাবুর এই আইনি পদক্ষেপকে একটি গুরুত্বপূর্ণ নজির হিসেবে বিবেচনা করা হচ্ছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

মুনাফা ছাড়ার অঙ্গীকার দিয়ে টাকা পাচ্ছেন আমানতকারীরা

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে নিজেদের জমা করা আমানত তুলতে গিয়ে বিপাকে পড়েছেন গ্রাহকেরা। এককালীন মূল…

23 seconds ago

রাড্ডা ক্লিনিকে হামলার ঘটনায় শাহ আলী থানার ওসি প্রত্যাহার

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা ক্লিনিকে হামলা ও ভাঙচুরের ঘটনায় শাহ আলী থানার ওসি জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার…

17 minutes ago

ডিসেম্বরেই ফিরছেন শেখ হাসিনা? গোয়েন্দা প্রতিবেদনে সম্ভাব্য সব রুট

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে ভারত থেকে দেশে ফিরে আইনি লড়াইয়ের মুখোমুখি হওয়ার পরিকল্পনা…

21 minutes ago

শেয়ারবাজারে লেনদেনের শুরুতে মিশ্র প্রবণতা, ডিএসইতে সূচক বৃদ্ধি

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দেশের দুই শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় লেনদেন শুরু হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে…

28 minutes ago

রাবিতে ঘুমন্ত শিক্ষার্থীর পায়ে বিষধর কালাচ সাপের দংশন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হলের এক শিক্ষার্থী ঘুমন্ত অবস্থায় বিষধর কালাচ সাপের কামড়ে আহত হয়েছেন।…

37 minutes ago

শুধু জিপিএ-৫ পাওয়ার প্রতিযোগিতায় শিক্ষার উদ্দেশ্য সীমাবদ্ধ নয়

শুধু জিপিএ-৫ অর্জন কিংবা পরীক্ষায় পাসের প্রতিযোগিতায় শিক্ষার উদ্দেশ্যকে সীমাবদ্ধ না রেখে নৈতিকতা, শৃঙ্খলা ও…

41 minutes ago

This website uses cookies.