Header Premium (728×90)

বেগমগঞ্জে বাড়িতে ঢুকে যুবদল নেতাকে গুলি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় নিজের বাড়িতে ঢুকে যুবদলের এক সাবেক নেতাকে গুলি করার অভিযোগ পাওয়া গেছে। রোববার সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রসুলপুর গ্রামের চৌকিদার বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগী মো. সোহাগ ওরফে সোহেল (৩৫) ওই গ্রামের মাহফুজ মিয়ার ছেলে এবং গোপালপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২০শে জুলাই সোহেল চার বছর পর সৌদি আরব থেকে দেশে ফিরেছিলেন। ঘটনার সূত্রপাত গত বুধবার দুপুরে, যখন পাশের আমানউল্যাহপুর ইউনিয়নের জনকল্যাণ এলাকায় স্থানীয় যুবদল কর্মী সুমনকে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা পথরোধ করে মারধর করেন। এই ঘটনার প্রতিবাদ করায় সোহেলের সঙ্গে তাদের বিরোধ সৃষ্টি হয়। এই বিরোধের জের ধরেই রোববার সন্ধ্যায় ছেনি আলম, নাছির, জহির ও চশমা জাবেদের নেতৃত্বে একদল নেতাকর্মী সোহেলের বাড়িতে ঢুকে তাকে লক্ষ্য করে গুলি চালায়।

ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। গোপালপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি হাবীবুর রহমান হাবীব অভিযোগ করেন, বর্তমানে গোপালপুর ইউনিয়নে জামায়াত-শিবিরের রাজনীতি না করলে বসবাস করা কঠিন হয়ে পড়েছে। তিনি জানান, হামলাকারীরা সোহেলকে গুলি করেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

তবে এই অভিযোগ অস্বীকার করেছেন গোপালপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাস্টার আবু তাহের। তিনি দাবি করেন, এ ঘটনার সঙ্গে তাদের দলের কোনো নেতাকর্মী জড়িত নন। এদিকে বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবীবুর রহমান জানান, ছররা গুলিতে একজন আহত হয়েছেন। রাজনৈতিক বিরোধের জেরেই ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিক ধারণা করছে পুলিশ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং লিখিত অভিযোগ পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানিয়েছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

Recent Posts

সংঘাতের খবর দিলে টিভি চ্যানেল চিরতরে বন্ধের হুমকি: কাদের-আরাফাতের অডিও ট্রাইব্যুনালে

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘাতের খবর বা ভিডিও ফুটেজ প্রচার করলে টেলিভিশন চ্যানেল চিরতরে বন্ধ করে…

1 minute ago

বেসরকারি হাসপাতাল-ক্লিনিকের লাইসেন্সের মেয়াদ বেড়ে ২ বছর হলো

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক ও মেডিকেল চেকআপ সেন্টারের লাইসেন্সের মেয়াদ এক…

5 minutes ago

বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অ-বিজ্ঞানীদের ভিসি নিয়োগ নিয়ে প্রশ্ন

বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোতে বিজ্ঞান বা প্রযুক্তি বিষয়ের বাইরে থেকে উপাচার্য ও উপ-উপাচার্য নিয়োগের সংস্কৃতি…

9 minutes ago

বুধবার উয়েফা সুপার কাপে মুখোমুখি পিএসজি ও অ্যাস্টন ভিলা

ইউরোপীয় ফুটবলের নতুন মৌসুমের পর্দা উঠছে উয়েফা সুপার কাপের মাধ্যমে। বুধবার বাংলাদেশ সময় রাত ১টায়…

20 minutes ago

‘হ্যালো ডিসি’ অ্যাপে অভিযোগ, এক দিনেই সরল কেরানীগঞ্জের ময়লার স্তূপ

ঢাকার কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লার স্তূপ ‘হ্যালো ডিসি’ অ্যাপে…

23 minutes ago

মানবাধিকার কমিশন ও ব্যাংক সংশোধন আইনসহ ৩ খসড়ায় মন্ত্রিসভার অনুমোদন

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ১৬তম বৈঠকে ‘জাতীয় মানবাধিকার কমিশন আইন ২০২৬’ এবং ‘ব্যাংক…

26 minutes ago

This website uses cookies.