Header Premium (728×90)

Categories: বিনোদন

ইলিয়াস কাঞ্চনের বাসায় সুচন্দা ও চম্পা, আড্ডায় ফিরল সোনালি স্মৃতি

দীর্ঘ ১৫ মাস যুক্তরাজ্যে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বরেণ্য চিত্রনায়ক ও ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা)-এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। তাঁর ফেরার খবর শুনে গুলশানের বাসায় ছুটে এসেছিলেন চলচ্চিত্রের দুই প্রিয় সহকর্মী সুচন্দা ও চম্পা। গত শনিবার রাতের সেই কয়েক ঘণ্টার আড্ডায় হাসি, গান আর পুরোনো দিনের স্মৃতিচারণায় আবেগঘন এক পরিবেশের সৃষ্টি হয়।

গুলশান ১ নম্বরের ১৩৬ নম্বর রোডের বাসায় শনিবার রাত আটটার দিকে আসেন দুই বোন সুচন্দা ও চম্পা। ইলিয়াস কাঞ্চনের ছেলে জয় তাঁদের স্বাগত জানান। কাঞ্চন তখন মাগরিবের নামাজ পড়ে ঘুমাচ্ছিলেন। রাত নয়টার দিকে ছেলে তাঁকে বসার ঘরে নিয়ে এলে প্রিয় সহকর্মীদের দেখে তাঁর মুখে হাসি ফোটে। এ সময় পরিচালক গাজী মাহবুবও সেখানে উপস্থিত ছিলেন। শুরুতেই কাঞ্চনের হাতে ফুলের তোড়া তুলে দেওয়া হয়। একপর্যায়ে চম্পা যখন বলেন, ‘আমরা আপনাকে ভালোবাসি’, তখন কাঞ্চনও দুই হাত প্রসারিত করে তাঁর ভালোবাসার কথা জানান।

আড্ডার একপর্যায়ে ফিরে আসে সুচন্দা প্রযোজিত ‘তিনকন্যা’ সিনেমার স্মৃতি, যাতে অভিনয় করেছিলেন ইলিয়াস কাঞ্চন। দুই বোনের অনুরোধে তিনি গেয়ে শোনান ‘অচেনা’ ছবির জনপ্রিয় গান ‘আর যাব না আমেরিকা’। সুচন্দা ও চম্পাও তাঁর সঙ্গে ঠোঁট মেলান। এরপর কাঞ্চনের মুখে জমজমের পানি তুলে দেন চম্পা এবং উপহার হিসেবে কয়েকটি পাঞ্জাবি দেন, যা কাঞ্চনকে পরবর্তী সময়ে লন্ডনে যাওয়ার সময় সঙ্গে নিয়ে যাওয়ার অনুরোধ করেন তিনি।

আড্ডা চলাকালীন সেখানে আরও হাজির হন অভিনেতা সুব্রত, জ্যাকি আলমগীর, প্রযোজক নেতা খোরশেদ আলম এবং চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষে জয় চৌধুরী ও আবীর চৌধুরী। রাত সাড়ে দশটায় বিদায়ের সময় ঘনিয়ে আসে। লিফটে নামার সময় সুচন্দা জানান, চমৎকার আড্ডা হয়েছে এবং কাঞ্চন সাহেব এটি খুব উপভোগ করেছেন। এর আগে বরেণ্য অভিনেতা আলমগীর, রোজিনা, আনোয়ারা, তাঁর মেয়ে মুক্তি এবং দিতির মেয়ে লামিয়া চৌধুরীও কাঞ্চনকে দেখতে তাঁর বাসায় গিয়েছিলেন।

উল্লেখ্য, ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে গত বছরের এপ্রিল থেকে লন্ডনে চিকিৎসাধীন ছিলেন ইলিয়াস কাঞ্চন। সেখানে গত বছরের আগস্টে অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর টিউমারের বড় অংশ অপসারণ করা হলেও ঝুঁকি থাকায় পুরোটি সরানো যায়নি। চিকিৎসকেরা তাঁকে ব্রেন ক্যানসারে আক্রান্ত হওয়ার কথা জানান। পারিবারিক সূত্রমতে, সপ্তাহে পাঁচ দিন করে ১২ সপ্তাহের চিকিৎসায় তাঁকে নিতে হয়েছে ৬০টির বেশি কেমোথেরাপি। এরপর তিন ধাপে প্রায় ১০০টি কেমোথেরাপি ও ওরাল থেরাপি শেষে গত ৩ আগস্ট তিনি দেশে ফেরেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

Recent Posts

শুধু জিপিএ-৫ পাওয়ার প্রতিযোগিতায় শিক্ষার উদ্দেশ্য সীমাবদ্ধ নয়

শুধু জিপিএ-৫ অর্জন কিংবা পরীক্ষায় পাসের প্রতিযোগিতায় শিক্ষার উদ্দেশ্যকে সীমাবদ্ধ না রেখে নৈতিকতা, শৃঙ্খলা ও…

52 seconds ago

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: জমি নিয়ে বিরোধে আটক ৩

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এটি কোনো…

7 minutes ago

টেনেসিতে ২০০ বছর পর নারীর মৃত্যুদণ্ড কার্যকরের প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে দুই শতাব্দীরও বেশি সময় পর প্রথম কোনো নারী কয়েদির মৃত্যুদণ্ড কার্যকর হতে…

11 minutes ago

খুলনায় ২৭ বছর পর গ্রেফতার এরশাদ শিকদারের সহযোগী জয়নাল

পরিচয় বদলে ২৭ বছর আত্মগোপনে থাকার পর খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদারের সহযোগী যাবজ্জীবন সাজাপ্রাপ্ত…

19 minutes ago

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা হালকাভাবে দেখার সুযোগ নেই: এবি পার্টি

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে এবি পার্টি। দলটির পক্ষ…

19 minutes ago

পাবনার চাটমোহরে ভূত আতঙ্ক কাটাতে মিলাদ ও দোয়া মাহফিল

পাবনার চাটমোহরে বেশ কিছু অস্বাভাবিক ঘটনার প্রেক্ষিতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ছড়িয়ে পড়া 'ভূত আতঙ্ক' দূর…

26 minutes ago

This website uses cookies.