পশ্চিমবঙ্গের জনপ্রিয় টিভি ও চলচ্চিত্র অভিনেত্রী মধুমিতা সরকার এবার বাংলাদেশের বড় পর্দায় পা রাখতে যাচ্ছেন। নির্মাতা মোহাম্মদ ইকবালের নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’তে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয়ের মাধ্যমে তার এই যাত্রা শুরু হচ্ছে। বিষয়টি নিশ্চিত করে মধুমিতা জানান, কিছুদিন আগেই তিনি সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন। গল্প ও নিজের চরিত্রের গভীরতা দেখেই তিনি কাজটি করার সিদ্ধান্ত নিয়েছেন।
কলকাতা থেকে মুঠোফোনে গণমাধ্যমকে অভিনেত্রী বলেন, ‘আমি খুবই এক্সাইটেড কাজটি করার জন্য। অনেক বছর ধরেই আমার বিভিন্ন কাজে বাংলাদেশে যাওয়ার কথা ছিল; কিন্তু কোনো কারণে সেটা আর হয়ে ওঠেনি। অবশেষে সেই ইচ্ছেটা পূরণ হচ্ছে। শিগগিরই আমি আসছি।’
সিনেমার গল্প সম্পর্কে মধুমিতা জানান, ‘গল্পটি খুবই দারুণ এবং চরিত্রটি আমার অনেক পছন্দ হয়েছে। কলকাতায় অনেক ধরনের কাজ করলেও এরকম চরিত্রে আমার কখনো কাজ করা হয়নি। চরিত্রটিতে অনেকগুলো লেয়ার রয়েছে, তাই কাজটি নিয়ে আমি ভীষণ উচ্ছ্বসিত।’ সিনেমাটির কাহিনী আবর্তিত হয়েছে রাজনীতি, ক্ষমতার অপব্যবহার এবং অভিজাত সমাজের অন্ধকার বাস্তবতাকে কেন্দ্র করে। গল্পের কেন্দ্রে রয়েছে একজন যৌনকর্মী, যিনি অপরাধ না করেও ক্ষমতার নির্মম খেলার শিকার হন। এই সিনেমার বিশেষত্ব হলো, এতে প্রচলিত অর্থে কোনো নায়ক নেই, পুরো গল্প আবর্তিত হবে নারী চরিত্রটিকে ঘিরে।
সবকিছু ঠিক থাকলে আগামী নভেম্বর বা ডিসেম্বরে সিনেমাটির শুটিং শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এ নিয়ে অভিনেত্রী বলেন, ‘মাঝে তিন-চার মাসের একটা টাইমলাইন রয়েছে। এরপরই শুটিং শুরু হতে পারে। এখানে আর কে কে অভিনয় করছেন, সেটাও এখনো জানি না।’
বাংলাদেশে কাজ করতে পেরে উচ্ছ্বসিত মধুমিতা বলেন, ‘কলকাতার বাইরে বাংলাদেশে অসংখ্য ভক্ত রয়েছে আমার। ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকের সময় থেকেই সেটা অনুভব করেছি। আজ আমি যতটুকু ভালোবাসা পেয়েছি, তার বড় একটি অংশই বাংলাদেশি দর্শকদের কাছ থেকে। তাদের প্রতি আমি কৃতজ্ঞ। তাদের সঙ্গে দেখা করার জন্য মুখিয়ে আছি।’
তিনি নিয়মিত বাংলাদেশের নাটক, ওয়েব কনটেন্ট ও সিনেমা দেখেন জানিয়ে বলেন, মোস্তফা সরয়ার ফারুকীর ‘পিপড়াবিদ্যা’, ‘টেলিভিশন’, ‘থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার’ এবং গিয়াস উদ্দিন সেলিমের ‘মনপুরা’ তার পছন্দের তালিকায় রয়েছে। বাংলাদেশের শিল্পীদের প্রশংসা করে তিনি আরও বলেন, ‘বাংলাদেশের গল্প বলার ধরণ আমার খুব ভালো লাগে। মোশাররফ করিম আমার পছন্দের, তার সঙ্গে কাজও করেছি। চঞ্চল চৌধুরীর সঙ্গে কাজ করার ইচ্ছা আছে। আর শাকিব খান তো বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার। সুযোগ পেলে তার সঙ্গেও কাজ করতে চাই।’
উল্লেখ্য, ২০১৬ সালে এনটিভিতে প্রচারিত নাটক ‘মেঘবালিকা’য় অভিনয়ের মাধ্যমে বাংলাদেশের দর্শকদের প্রশংসা কুড়িয়েছিলেন মধুমিতা। এবার ‘গুলশানের চামেলি’ দিয়ে বাংলাদেশের চলচ্চিত্রে তার নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে।
নেত্রকোণার মদন উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বাল্যবিবাহ…
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা যেন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়, সে…
রিয়াদ বিমানবন্দরে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও শোক প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা…
সুপ্রিম কোর্টের দীর্ঘ অবকাশের কারণে বিচারিক কার্যক্রমে গতি কমছে এবং বিচারপ্রার্থীদের ন্যায়বিচার প্রাপ্তি ব্যাহত হচ্ছে…
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি দাবিতে চলমান আন্দোলনে বড় ধরনের ধাক্কা লেগেছে। খাইবার পাখতুনখোয়া…
সৌদি আরবের রিয়াদে সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের কটিয়াদীর প্রবাসী কামরুল ইসলামের মৃত্যু হয়েছে। সোমবার সকালে নাইট…
This website uses cookies.