বাংলাদেশের মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রে সম্পূর্ণ অর্থায়নে এক সেমিস্টার পড়াশোনার সুযোগ এসেছে। কেনেডি-লুগার ইয়ুথ এক্সচেঞ্জ অ্যান্ড স্টাডি (ইয়েস) প্রোগ্রামের স্প্রিং ২০২৭ সেমিস্টারের জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে। ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। আগ্রহী শিক্ষার্থীদের আগামী ২৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখের বিকেল ৪টার মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে।
ইয়েস প্রোগ্রামের মূল লক্ষ্য হলো তরুণ নেতৃত্বের একটি নেটওয়ার্ক গড়ে তোলা। এই কর্মসূচিতে অংশ নিয়ে শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রের সংস্কৃতি ও মূল্যবোধ সম্পর্কে জানার সুযোগ পাবেন। পাশাপাশি তারা নিজেদের সংস্কৃতি ও অভিজ্ঞতার বিষয়গুলো মার্কিন নাগরিকদের সঙ্গে ভাগ করে নিতে পারবেন। নির্বাচিত শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রে একটি আমেরিকান হাইস্কুলে পড়াশোনা করবেন এবং স্থানীয় একটি পরিবারের সঙ্গে বসবাসের অভিজ্ঞতা অর্জন করবেন।
ঢাকায় মার্কিন দূতাবাস জানিয়েছে, মেধার ভিত্তিতে বাছাই প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষার্থীদের নির্বাচন করা হবে। ২০০৪ সালে এই ইয়েস প্রোগ্রামটি চালু হওয়ার পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশের ৫৩০ জন শিক্ষার্থী এতে অংশ নিয়েছেন।
পাকিস্তানের লেগ স্পিনার আবরার আহমেদ প্রথমবারের মতো আইসিসি টি-টোয়েন্টি বোলারদের র্যাংকিংয়ে শীর্ষে উঠেছেন। তিনি আফগানিস্তানের…
আন্তর্জাতিক বাজারে টানা সাত দিন ধরে জ্বালানি তেলের দাম কমছে। ব্রেন্ট ক্রুড ও ডব্লিউটিআই ক্রুডের…
মানবজাতির জন্য ন্যায় ও সাম্য প্রতিষ্ঠার এক অনুপম আদর্শ হিসেবে মহানবী মুহাম্মাদ (সা.)-এর জীবনকে তুলে…
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় পৃথক স্থান থেকে এক নারীসহ দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায়…
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান ও সদস্য পদের প্রার্থীদের জামানত পাঁচ গুণ বাড়িয়ে চূড়ান্ত গেজেট…
লিওনেল মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রির সময়সূচি দুই দিন পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন সময় অনুযায়ী…
This website uses cookies.